1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি জীবননগরে ট্রান্সফরমার চুরি মামলার রহস্য উদঘাটন; আন্তঃজেলা চোরচক্রের ০৬(ছয়) সদস্য গ্রেফতার|| বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান ‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

লালমনিরহাটে জাতীয় ফল মেলায় দেশি-বিদেশি ফলের সমারোহ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে ৩ দিনব্যাপী জাতীয় ফলমেলা-২০২৬ আজ শুরু হয়েছে। কৃষিতে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, ফলচাষ সম্প্রসারণ এবং স্থানীয়ভাবে উৎপাদিত ফলের ব্যবহার বৃদ্ধির লক্ষে আয়োজিত মেলায় দেশি-বিদেশি বিভিন্ন জাতের ফল, উন্নতমানের ফলদ গাছের চারা ও কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা খামারবাড়ি প্রাঙ্গণে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল মিয়া ফিতা কেটে এই ফল মেলার উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী মো. কাওছার আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মো. সাইখুল আরিফিন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ এবং জেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ নূরুন্নবী মোস্তফা।

উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং ফলচাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পুষ্টিকর ফল উৎপাদন ও ফলভিত্তিক কৃষির সম্ভাবনা সম্পর্কে খোঁজ খবর নেন। 

পরে খামারবাড়ির সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মো. সাইখুল আরিফিনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নুরুজ্জামান রনি। 

সভায় অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) গোলাম মোস্তফা মো. জোবাইদুর রহমান ফলের পুষ্টিগুণ, ফলচাষের অর্থনৈতিক গুরুত্ব, মাটির স্বাস্থ্য সংরক্ষণ এবং মানবদেহে বিভিন্ন ভিটামিনের উপকারিতা নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল মিয়া বলেন, নিরাপদ ও পুষ্টিকর ফল উৎপাদনের মাধ্যমে দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মানুষের পুষ্টি চাহিদা পূরণে অধিকহারে ফলদ বৃক্ষ রোপণ ও স্থানীয়ভাবে উৎপাদিত ফল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় কৃষক-কৃষাণী, শ্রমজীবী মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্বের মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা ফলচাষ ও পুষ্টি বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত মেলা আগামী ৩ দিন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। মেলায় ১২টি স্টলে মৌসুমি ফল, ফলদ চারা, আধুনিক কৃষি প্রযুক্তি এবং পুষ্টিবিষয়ক তথ্য সেবা প্রদর্শন করা হচ্ছে। 

আয়োজকরা আশা করছেন, এই মেলা ফলচাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধি এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun