1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি জীবননগরে ট্রান্সফরমার চুরি মামলার রহস্য উদঘাটন; আন্তঃজেলা চোরচক্রের ০৬(ছয়) সদস্য গ্রেফতার|| বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান ‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৩ জনকে পুশইনের চেষ্টা করেছে৷ তবে দৃঢ়তার সাথে পুশইন প্রতিহত করেছে বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ মাধবখালী বিওপির টহল দল। বিজিবি জানায়, শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টা ১০ মিনিটের সময় সীমান্ত পিলার-৭০/২-এস বরাবর অবস্থিত গেইট দিয়ে প্রতিপক্ষ ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্প ৩ ব্যক্তিকে (১ জন পুরুষ এবং ২ জন মহিলা) বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। উক্ত ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশের পূর্বেই মাধবখালী বিওপির টহল দলের নজরে আসে। মাধবখালী বিওপির টহল দল শূন্যলাইন থেকে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করলে উক্ত ব্যক্তিরা সীমান্তের শূন্যলাইন থেকে ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নেয়। বিজিবির দৃঢ় অবস্থান প্রত্যক্ষ করে বর্ণিত ৩ ব্যক্তি ভোর ৫টা ২০ মিনিটের সময় ভারতের তারকাটার নিকট প্রত্যাবর্তন করে।

পরবর্তীতে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরি ক্যাম্পের সদস্যরা রবিবার (৯ই আগস্ট) সকাল ৭টা ৫৫ মিনিটের সময় ৬৮/৫-এস বরাবর গেইট খুলে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, বিজিবির তৎপরতায় বিএসএফ কর্তৃক অবৈধ পুশইনের চেষ্টা কার্যকরভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। বিষয়টি ইতিমধ্যে ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে অবগত করা হয়েছে। তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা, পুশইন, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালনসহ সর্বোচ্চ সতর্ক অবস্থায় এবং তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun