1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী রাজশাহীর সিল্ক পণ্য গ্রাহক পর্যায়ে দ্রুত ও নিরাপদে পৌঁছে দেবে ডাক বিভাগ কৃষ্ণ সাগরে দুটি বেসামরিক জাহাজে রুশ ড্রোন হামলায় হতাহত ৬ গাজার জনগণের ‘মর্যাদা’ ফিরে পাওয়ার অধিকার রয়েছে: জাতিসংঘের ত্রাণ প্রধান জাপানের বিদ্যালয়ে অগ্নিকাণ্ড, শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে সংসদের দক্ষিণ প্লাজায় হারুন-অর-রশিদের জানাযা অনুষ্ঠিত দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক উদ্ধার সরকারি কর্মচারী হাসপাতালে ৩৩ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ১৪ জুলাই রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ভাঙ্গায় মাধ্যমিক ও মাদ্রাসা প্রধানদের সঙ্গে সাংসদ বাবুলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানদের অংশগ্রহণে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকাল ১০টায় ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হায়দার হোসেন।
সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণ অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা এবং আধুনিক শিক্ষাব্যবস্থার উন্নয়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, শিক্ষা প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়নে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে ভাঙ্গা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাটি শিক্ষা উন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun