1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতাকে ঘিরে শত শত মানুষের বিক্ষোভ  ইরান তাৎক্ষণিকভাবে হরমুজ প্রণালী খুলবে, যুক্তরাষ্ট্র অবিলম্বে অবরোধ প্রত্যাহার করবে: পাকিস্তানের প্রধানমন্ত্রী নেত্রকোণার কেন্দুয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচ শেষে যা জানা গেল যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের প্রধান বিষয়গুলো লালমনিরহাটে জাতীয় ফল মেলায় দেশি-বিদেশি ফলের সমারোহ বান্দরবানে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু মোবাইল ব্যাংকিং ভ্যালিডেশন না হলে বন্ধ থাকবে উপবৃত্তি সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নকল বীজ বিক্রির দায়ে রংপুরে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

নকল বীজ বিক্রি ও প্যাকেটের গায়ে বিভ্রান্তিকর তথ্য প্রদর্শনের অভিযোগে জেলার ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বীজ প্রত্যয়ন অধিদপ্তর গতকাল বুধবার (১৭ জুন) রাতে রংপুর নগরীর সিটি বাজারে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় নকল বীজ ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রির জন্য রাখা বীজের প্যাকেটে দামের কারসাজি, বিভ্রান্তিকর তথ্য এবং বিধিবহির্ভূত লেবেলিংয়ের প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ব্যবসায়ীদের বীজ বিক্রির ক্ষেত্রে সরকারি বিধিমালা মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি কৃষকদের স্বার্থ রক্ষায় নকল ও নি¤œমানের বীজ বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুরের উপপরিচালক জাহাঙ্গীর আলম বলেন, বাজার মনিটরিং জোরদারের পাশাপাশি ভোক্তাদের অধিকার সুরক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে কৃষকদের যেন প্রতারণার শিকার হতে না হয়, সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে।

নকল ও নি¤œমানের বীজের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকলে কৃষক এবং সাধারণ ভোক্তারা উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun