1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার ফ্যাসিস্ট সরকার জনগণের কাছে দায়বদ্ধ ছিল না : খায়রুল কবির খোকন প্রবীণ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন মারা গেছেন দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী : তথ্য প্রতিমন্ত্রী কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে ও ডিইউজের শোক একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক বরিশালে খেলাঘরের জেলা সম্মেলন ও শিশু সমাবেশ  শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প পাশ হবে : এ্যানি শ্রীমঙ্গলে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মাদারীপুরের ডাসারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

সরকারি কর্মচারী হাসপাতালে ৩৩ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ১৪ জুলাই

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতালের রাজস্বখাতভুক্ত বিভিন্ন পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ মোট ৩৩টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে দেশের যোগ্য নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে।

সরকারি কর্মচারী হাসপাতালের প্রশাসন-১ শাখা থেকে গত সম্প্রতি এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে গতকাল (১৮ জুন) ১০টা থেকে। আবেদন জমা দেওয়ার শেষ সময় আগামী ১৪ জুলাই বিকেল ৪টা পর্যন্ত।

নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন গ্রেডের মোট ১০টি ক্যাটাগরির পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

এর মধ্যে রয়েছে এ্যানেসথেটিস্ট, অডিওলজিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, নিরাপত্তা কর্মকর্তা, কম্পিউটার অপারেটর, ইপিআই টেকনিশিয়ান, হিসাবরক্ষক, সহকারী লাইব্রেরিয়ান এবং অফিস সহায়ক পদ।

সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে অফিস সহায়ক পদে। এ পদে মোট ১৪ জন নিয়োগ পাবেন।

এছাড়া অকুপেশনাল থেরাপিস্ট পদে ৮ জন, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট পদে ৩ জন, এ্যানেসথেটিস্ট পদে ৩ জন, অডিওলজিস্ট পদে ৩ জন এবং অন্যান্য পদে একজন করে প্রার্থী নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অধিকাংশ পদের জন্য প্রার্থীর বয়স ১ জুন ২০২৬ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে।

তবে নিরাপত্তা কর্মকর্তা পদে আবেদনকারীর বয়সসীমা অনূর্ধ্ব ৪৫ বছর নির্ধারণ করা হয়েছে এবং এ পদে শুধুমাত্র সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্টরা আবেদন করতে পারবেন।

পদভেদে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিভিন্ন শর্ত নির্ধারণ করা হয়েছে।

চিকিৎসা ও পুনর্বাসন সংশ্লিষ্ট পদগুলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি এবং হাসপাতালভিত্তিক কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

কম্পিউটার অপারেটর পদে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রির পাশাপাশি বাংলা ও ইংরেজি টাইপিং দক্ষতা থাকতে হবে।

হিসাবরক্ষক পদে ব্যবসায় শিক্ষা বিষয়ে স্নাতক ডিগ্রি এবং সহকারী লাইব্রেরিয়ান পদে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা আবশ্যক।

সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।

মৌখিক পরীক্ষার সময় তাদের অনাপত্তিপত্র (এনওসি) দাখিল করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কম্পিউটার অপারেটর, হিসাবরক্ষক এবং সহকারী লাইব্রেরিয়ান পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণরাই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন হবে।

প্রার্থীদের রঙিন ছবি ও স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত ফরম্যাটে আপলোড করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

পরীক্ষার ফি ১ থেকে ৫ নম্বর ক্রমিকের পদগুলোর জন্য মোট ১৬৮ টাকা, ৬ থেকে ৯ নম্বর ক্রমিকের পদগুলোর জন্য ১১২ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

অনগ্রসর নাগরিকদের জন্য সব গ্রেডে মোট ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতা (টিএ/ডিএ) দেওয়া হবে না।

পরীক্ষার সময়সূচি, প্রবেশপত্র সংগ্রহ এবং অন্যান্য তথ্য সরকারি কর্মচারী হাসপাতালের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun