1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার ফ্যাসিস্ট সরকার জনগণের কাছে দায়বদ্ধ ছিল না : খায়রুল কবির খোকন প্রবীণ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন মারা গেছেন দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী : তথ্য প্রতিমন্ত্রী কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে ও ডিইউজের শোক একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক বরিশালে খেলাঘরের জেলা সম্মেলন ও শিশু সমাবেশ  শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প পাশ হবে : এ্যানি শ্রীমঙ্গলে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মাদারীপুরের ডাসারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

জেলার চাটখিল উপজেলায় আজ বৈদ্যুতিক সেচ পাম্পের সংযোগ তারে স্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে চাটখিল পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের ছয়ানী টবগা গ্রামের মুনছুর মেম্বারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন জেলার চাটখিল পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের ছয়ানী টবগা গ্রামের খোকন চন্দ্র ঘোষের স্ত্রী অঞ্জনা রানী ঘোষ (৩৫) এবং তার ছেলে রাহুল (৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে দুলাল চন্দ্র ঘোষসহ একাধিক ব্যক্তির মালিকানাধীন একটি পুকুর থেকে বৈদ্যুতিক পাম্প দিয়ে পানি সেচ করা হচ্ছিল। একপর্যায়ে খোকন চন্দ্র ঘোষের ছেলে রাহুল বৈদ্যুতিক সেচ পাম্পের বিদ্যুতের সংযোগ তার স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ছেলেকে উদ্ধার করতে গিয়ে তার মা অঞ্জনা রানী ঘোষও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়। 

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun