1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
কথায় নয়, কাজের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে চাই : প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ নাম ও বয়স সংশোধনে দালালচক্র থেকে সাবধান : ঢাকা শিক্ষা বোর্ড সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায় : অ্যাটর্নি জেনারেল যশোরে ৩১টি স্বর্ণের বার জব্দ, আটক ২ বিউটিফিকেশন ব্যবসায় শরীয়তপুরের সায়মা আক্তার স্বাবলম্বী নাটোরে আইটি বেইজ স্কাউট ট্রেনিং সেন্টারের নির্মাণ কাজ শুরু রাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষিকার মৃত্যু রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭ নেত্রকোণায় দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে অনুদান বিতরণ  টাঙ্গাইলে সেফটিক ট্যাংকে পড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪ সদস্য নিহত 

দিমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. জাহিদ হোসেনকে ড্যাবের অভিনন্দন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২০ জুন, ২০২৬

সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনিত হওয়ায় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব জেলা শাখার পক্ষ থেকে তাঁকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার মতিহারায় মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এর বাসভবনে জেলা ড্যাবের সদস্য সচিব ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়া ও দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী’র নেতৃত্বে নেতৃবৃন্দ সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রীকে ফুলের শুভেচ্ছায় অভিনন্দন জ্ঞাপন করেছেন।

ড্যাব এর নেতৃবৃন্দ এবং দিমেক হাসপাতালে চিকিৎসকগণকে চিকিৎসা সেবার মান বৃদ্ধি করতে, নবাগত হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন তাগিদ দিয়েছেন। 

তিনি আগত চিকিৎসক নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন,আপনারা দেশের চিকিৎসা সেবামূলক একটি মহান পেশায় নিয়োজিত রয়েছেন। আপনাদের দায়িত্ব ও কর্তব্য এ অঞ্চলের জনগণের জন্য সঠিকভাবে চিকিৎসা সেবা দিলে মানুষের উপকৃত হবে। সেই বিষয়টি প্রত্যেক চিকিৎসক নিজেদের অবস্থান থেকে পালন করবেন-এটাই আমি আপনাদের কাছে প্রত্যাশা করছি। হাসপাতালে আগত রোগীরা যাতে কোন ধরনের হয়রানি না হয়ে, সঠিক সেবা পায়, সে বিষয়টি আমাদের সকলকে নিশ্চিত করতে হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় জেলা ড্যাবের সদস্য ও দিনাজপুর মেডিকেল কলেজের নিরো সার্জন অধ্যাপক ডা. সারোয়ার মোর্শেদ আলম, দিনাজপুর সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুর আলম জামিউল, জেলা ড্যাবের সদস্য ডা. গোলাম মোস্তফা সরকার, ডা. আসাদ শেখ পারভেজ, ডা. গোলাম রব্বানীসহ জেলা ড্যাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun