1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম
‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন

পিআইবিতে পলিটিক্যাল রিপোর্টারদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২০ জুন, ২০২৬

রাজনৈতিক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার এবং ভুয়া তথ্য শনাক্তে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে আজ থেকে এ প্রশিক্ষণ শুরু হয়।

আজ ও আগামীকাল রোববার পিআইবি মিলনায়তনে এই ‘এআই ও ফ্যাক্ট চেক বিষয়ক প্রশিক্ষণ’ কোর্সে অংশ নিচ্ছেন পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম (পিআরএফ)-এর সদস্যবৃন্দ।

পিআইবি জানায়, কর্মসূচির মূল লক্ষ্য হলো— সাংবাদিকদের এআই প্রযুক্তির সঠিক ও কার্যকর ব্যবহার, ফ্যাক্ট চেকিংয়ের আধুনিক কৌশল এবং ডিজিটাল যুগে সাংবাদিকতার নৈতিকতা সম্পর্কে দক্ষ ও সচেতন করে তোলা। এর মাধ্যমে অংশগ্রহণকারী সাংবাদিকরা এআই প্রযুক্তি ও বিভিন্ন আধুনিক টুলস ব্যবহার করে আরো দ্রুত, কার্যকর এবং নির্ভুল প্রতিবেদন তৈরিতে সক্ষম হবেন।

দুই দিনব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের এআই ও ফ্যাক্ট চেকিংয়ের প্রয়োজনীয়তা ও গুরুত্ব, সাংবাদিকতায় এর নানামুখী ব্যবহার এবং এর ফলে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলার উপায় সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে।

পাশাপাশি ভুয়া ছবি ও ভিডিও যাচাই, এআই-নির্মিত কনটেন্ট (ডিপফেক) শনাক্তকরণ, সাইবার নিরাপত্তা রক্ষা এবং সাংবাদিকতার মূল নৈতিকতা বজায় রাখার বিষয়েও আলোচনা করা হবে।

পিআরএফ সভাপতি খোন্দকার কাওছার হোসেনের সভাপতিত্বে চলমান এই প্রশিক্ষণ কর্মসূচিতে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি সাংবাদিকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে— বিভিন্ন এআই টুল পরিচিতি, গুগল ট্রেন্ডস ও পিপিটি ব্যবহারের আধুনিক কৌশল, ডিজিটাল কনটেন্ট তৈরি, ছবি ও ভিডিও নির্মাণ, ফ্যাক্ট চেকিংয়ের বিভিন্ন পদ্ধতি এবং সাইবার সিকিউরিটি।

আয়োজকরা জানান, বর্তমান সময়ে তথ্য যাচাই করে মানসম্মত সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে এই প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী ভূমিকা রাখবে।

প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করছেন বিভিন্ন গণমাধ্যম ও শিক্ষাপ্রতিষ্ঠানের অভিজ্ঞ প্রশিক্ষক ও বিশেষজ্ঞরা। এর মধ্যে রয়েছেন ঢাকা পোস্টের হেড অব নিউজ আরিফুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জাবির খান, পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন এবং সাইফার্ডের প্রোগ্রাম অফিসার আবু সুফিয়ান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun