1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
কথায় নয়, কাজের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে চাই : প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ নাম ও বয়স সংশোধনে দালালচক্র থেকে সাবধান : ঢাকা শিক্ষা বোর্ড সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায় : অ্যাটর্নি জেনারেল যশোরে ৩১টি স্বর্ণের বার জব্দ, আটক ২ বিউটিফিকেশন ব্যবসায় শরীয়তপুরের সায়মা আক্তার স্বাবলম্বী নাটোরে আইটি বেইজ স্কাউট ট্রেনিং সেন্টারের নির্মাণ কাজ শুরু রাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষিকার মৃত্যু রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭ নেত্রকোণায় দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে অনুদান বিতরণ  টাঙ্গাইলে সেফটিক ট্যাংকে পড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪ সদস্য নিহত 

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হবে : এমপি ওয়াহাব

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২০ জুন, ২০২৬

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ বিশ্ববিদ্যালয়ের রুপান্তরের কর্মযজ্ঞ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

তিনি বলেন,ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজটিকে কীভাবে উন্নতি করা যায়, তা নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি অধ্যক্ষের নেতৃত্বে একটি টিমকে মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানিয়েছেন। আশা করছি আগামী ৬ মাসের মধ্যে কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের একটি ঘোষণাা আসবে।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় কলেজের লাইব্রেরি ভবনে অনুষ্ঠিত ফ্রেসার্স অরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত ক্যাম্পাস হতে পারে না। শিক্ষার্থীরা রাজনৈতিক চর্চা করতে পারবে না, গণতান্ত্রিক দেশে এটা মেনে নেয়া যায় না। । তবে কলেজের পরিবেশ যেন নষ্ট না হয়, সেদিকে খেয়াল রেখে লেখাপড়ার পাশাপাশি রাজনৈতিক চর্চাও করতে হবে। ছাত্রদের কল্যাণে গঠনমূলক কথা বলার সুযোগ দিতে হবে। শিষ্টাচার বজায়ে রেখেই ছাত্র রাজনীতি করতে হবে। কিন্ত র‌্যাগ ডে এর নামে কোন শিক্ষার্থী যেন নির্যাতিত না হয়, সেদিকেও নজর রাখতে হবে।

এ সময় এমপি ওয়াহাব নবীণ শিক্ষার্থীদের সাদরে গ্রহণ করে প্রবীণদের পাশে থাকার আহবান জানান।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. প্রকৌশলী মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর ড. আব্দুল মজিদ, শিক্ষক প্রফেসর ড. মে. রুস্তম আলী, শিক্ষার্থী রবিন মোল্লা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, দক্ষিণ জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন খান এবং মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun