1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
কথায় নয়, কাজের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে চাই : প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ নাম ও বয়স সংশোধনে দালালচক্র থেকে সাবধান : ঢাকা শিক্ষা বোর্ড সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায় : অ্যাটর্নি জেনারেল যশোরে ৩১টি স্বর্ণের বার জব্দ, আটক ২ বিউটিফিকেশন ব্যবসায় শরীয়তপুরের সায়মা আক্তার স্বাবলম্বী নাটোরে আইটি বেইজ স্কাউট ট্রেনিং সেন্টারের নির্মাণ কাজ শুরু রাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষিকার মৃত্যু রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭ নেত্রকোণায় দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে অনুদান বিতরণ  টাঙ্গাইলে সেফটিক ট্যাংকে পড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪ সদস্য নিহত 

যুব উন্নয়ন অধিদপ্তরের ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ’ ভর্তি পরীক্ষা 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২০ জুন, ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন একযোগে সারা দেশের ন্যায় টাঙ্গাইলে ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ’ ৭ম ব্যাচের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় শহরের আশেকপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দেশের আইটি প্রতিষ্ঠান ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড’ এই প্রকল্পটির পরিচালনায় জেলার ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ’ ৭ম ব্যাচের ভর্তি পরীক্ষায় মোট ২০১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সকালে ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তর যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো. মোজাম্মেল হক খান।

এ সময় পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক ফাতেমা বেগম এবং সহ সভাপতি ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক রথীন্দ্র নাথ চক্রবর্তী, ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের জেলা কো-অর্ডিনেটর মো. জুয়েল রানা উপস্থিত ছিলেন।

ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের জেলা শাখার সহকারী কো-অর্ডিনেটর তৌহিদুর রহমান, প্রশিক্ষক ও গ্রাফিক্স ডিজাইনার সঙ্গীতা সরকার, ডিজিটাল মার্কেটিং ও প্রশিক্ষক অমিত মন্ডল, প্রশিক্ষক ওয়েব ডেভেলপমেন্ট ও গ্রাফিক্স ডিজাইনার মাহবুবুর রহমানসহ ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর প্রতিনিধিরা ভর্তি পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন।

লিখিত পরীক্ষার চুড়ান্ত ফলাফল এসএমএস এর মাধ্যমে পরীক্ষার্থীদের জানানো হবে এবং আগামীকাল রোববার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং-এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আত্ম কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এই পরীক্ষা নেয়া হচ্ছে। ২০২৪ সাল থেকে দেশের ৬৪ জেলায় যুব ও যুব মহিলাদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun