1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন

সুপ্রিম কোর্টের রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সাধারণ সম্পাদক ডালিম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২০ জুন, ২০২৬

সুপ্রিম কোর্ট বিটে কর্মরত নিয়মিত সাংবাদিকদের সংগঠন সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) ২০২৬-২০২৭ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন ইত্তেফাকের মো. দিদারুল আলম ও  দ্বিতীয় বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের বিশেষ প্রতিনিধি মেহেদী হাসান ডালিম।

আজ ঢাকা ক্লাবে এসআরএফ-এর বার্ষিক সাধারণ সভায় নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা উপ-কমিটির প্রধান মাজহারুল হক মান্না নতুন কমিটি ঘোষণা করেন।

নতুন কার্য নির্বাহী কমিটির সহ-সভাপতি কালবেলার হেড অব নিউজ কবির হোসেন, যুগ্ম-সম্পাদক বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার এজাজুল হক মুকুল নির্বাচিত হয়েছেন।

কোষাধ্যক্ষ পদে স্টার নিউজের ইমন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক পদে কালের কন্ঠের সিনিয়র রিপোর্টার পিয়াস তালুকদার, দপ্তর সম্পাদক পদে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. রাব্বি হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিডি নিউজের স্টাফ রিপোর্টার ইমরান নাফিজ, প্রশিক্ষণ  ও কল্যাণ সম্পাদক পদে ডেইলী স্টারের সিরাজুল ইসলাম রুবেল নির্বাচিত হয়েছেন।

কার্য নির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত ৫ জন হলেন – চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না, চ্যানেল আগামীর সময়ের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ গোলাম রব্বানী, দৈনিক সমাচারের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম মল্লিক, নাগরিক টিভির স্টাফ রিপোর্টার অলিউল ইসলাম রনি ও সময় টিভির স্টাফ রিপোর্টার সৈয়দা সাবরিনা মজুমদার।

এসআরএফ-এর বিদায়ী সভাপতি মাসউদুর রহমান রানার সভাপতিত্বে এই এজিএম-এ আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেনÑ অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট বার সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ শিশির মনির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun