1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিদেশে শ্রমিক পাঠিয়ে পারমাণবিক অস্ত্র বানাচ্ছে উত্তর কোরিয়া এশিয়ান গেমসে পদকশূন্য বাংলাদেশ, পাকিস্তানের কাছে হার নারী দলের জ্বালানি তেলের দাম বৃদ্ধি: অর্থনীতিতে বড় অভিঘাতের আশঙ্কা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান স্কাইট্র্যাক্স পুরস্কার: ভারতের সেরা এয়ারলাইন এখন এয়ার ইন্ডিয়া ফোর্বস টপ ১০০ তালিকায় কাতারের তিন শীর্ষ নির্বাহী এমপি নজরুলের স্ত্রীর মৃত্যু: আদালতে রিমান্ডে দম্পতি জ্বালানি সংকট সমাধানে সংস্কারই একমাত্র পথ: নাসীরুদ্দীন পাটওয়ারী আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ: নিখোঁজ সন্তানকে খুঁজে বেড়াচ্ছেন বাবা চপস্টিক ফ্যামিলি ফান ডে: মা দিবসের বিজয়ীদের পুরস্কার প্রদান

বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক একেএম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।আজ বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম স্বাক্ষরিত এক দপ্তর আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।


আদেশে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আরিফ উদ্দিনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগের ভিডিও ক্লিপ প্রকাশিত হওয়ায় কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের কর্মচারী চাকুরি প্রবিধানমালা, ১৯৯০-এর বিধি ৩৫ (খ) ও (ঙ) লঙ্ঘনের কারণে বিধি ৪১ (১) অনুযায়ী তাকে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

আদেশে আরও উল্লেখ করা হয়, বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকী ভাতা প্রাপ্য হবেন। তবে এ সময় তাকে প্রশাসন ও মানব সম্পদ বিভাগে হাজিরা দিতে হবে এবং হাজিরার ভিত্তিতেই ভাতা পরিশোধ করা হবে।

এদিকে আরিফ উদ্দিনের স্থলে বন্দর ও পরিবহন বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসন ও মানব সম্পদ বিভাগের পরিচালক মো. সাইফুল ইসলামকে। 

তিনি নিজ দায়িত্বের পাশাপাশি এ দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun