1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের সম্মেলন, জাতীয়করণসহ নানা দাবি গাজীপুরে বসতবাড়িতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বাইরের শক্তির ওপর নির্ভরশীল নয়: আরাঘচি নিরাপত্তা জোরদারে বৈঠকে কাতার ও সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় কিশোর অপ্রতিম নিখোঁজ ও উদ্ধার ঘটনায় পুলিশের নজর সিরিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১১ নির্বাসন ছেড়ে ভেনেজুয়েলায় ফেরার পরিকল্পনা করছেন মারিয়া কোরিনা মাচাদো মানিকগঞ্জে প্রবাসীসহ একই পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যু ফোন কেড়ে নিতেই মৃত্যুর ঘটনা করা হলো ইশায়াতকে স্কাইট্র্যাক্স অ্যাওয়ার্ডস ২০২৬: কাতার এয়ারওয়েজের অভাবনীয় চার সাফল্য

রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক নারী সংগঠন ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড। 

সাক্ষাৎকালে ইনার হুইল ডিস্ট্রিক্ট-৩৪৫-এর চেয়ারম্যান মুশায়লা করিম, সাবেক বোর্ড ডিরেক্টর দিলরুবা আহমেদ, ওয়েবমাস্টার শারমিন হোসেন এবং ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, এ সময় প্রতিনিধিদলের সদস্যরা সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া নারী এবং শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নে সংগঠনটির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপ্রধান দেশে-বিদেশে সংগঠনটির সদস্যদের পরিচালিত বিভিন্ন সামাজিক, মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। 

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বৃহত্তর পরিসরে সংগঠনটি সামাজিক উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নারী ও শিশু কল্যাণে তাদের কার্যক্রম আরও সম্প্রসারিত করবে।

প্রতিনিধিদলের সদস্যরা রাষ্ট্রপতির মূল্যবান দিকনির্দেশনা ও উৎসাহব্যঞ্জক বক্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারা ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun