1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
হুথিদের হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য জাতিসংঘ অধিবেশনে যোগদানই প্রধানমন্ত্রীর সফরের মূল লক্ষ্য বিদেশে শ্রমিক পাঠিয়ে পারমাণবিক অস্ত্র বানাচ্ছে উত্তর কোরিয়া এশিয়ান গেমসে পদকশূন্য বাংলাদেশ, পাকিস্তানের কাছে হার নারী দলের জ্বালানি তেলের দাম বৃদ্ধি: অর্থনীতিতে বড় অভিঘাতের আশঙ্কা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান স্কাইট্র্যাক্স পুরস্কার: ভারতের সেরা এয়ারলাইন এখন এয়ার ইন্ডিয়া ফোর্বস টপ ১০০ তালিকায় কাতারের তিন শীর্ষ নির্বাহী এমপি নজরুলের স্ত্রীর মৃত্যু: আদালতে রিমান্ডে দম্পতি জ্বালানি সংকট সমাধানে সংস্কারই একমাত্র পথ: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক একেএম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।আজ বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম স্বাক্ষরিত এক দপ্তর আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।


আদেশে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আরিফ উদ্দিনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগের ভিডিও ক্লিপ প্রকাশিত হওয়ায় কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের কর্মচারী চাকুরি প্রবিধানমালা, ১৯৯০-এর বিধি ৩৫ (খ) ও (ঙ) লঙ্ঘনের কারণে বিধি ৪১ (১) অনুযায়ী তাকে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

আদেশে আরও উল্লেখ করা হয়, বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকী ভাতা প্রাপ্য হবেন। তবে এ সময় তাকে প্রশাসন ও মানব সম্পদ বিভাগে হাজিরা দিতে হবে এবং হাজিরার ভিত্তিতেই ভাতা পরিশোধ করা হবে।

এদিকে আরিফ উদ্দিনের স্থলে বন্দর ও পরিবহন বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসন ও মানব সম্পদ বিভাগের পরিচালক মো. সাইফুল ইসলামকে। 

তিনি নিজ দায়িত্বের পাশাপাশি এ দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun