1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ : অ্যাটর্নি জেনারেল ৫৮ দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি : বাণিজ্য মন্ত্রী  তিস্তার পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে   অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন বোনের সম্পদ ও টাকা আত্মসাৎ করতে সময় নেয়নি আমজাদ হোসেন সরকারি ক্রয়ের ভুয়া আদেশ নিয়ে বিভ্রান্ত না হতে খাদ্য মন্ত্রণালয়ের অনুরোধ ২০২৪-২৫ অর্থবছরে ৩০.৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স দেশে এসেছে : মন্ত্রী চালের দাম স্থিতিশীল রাখতে সরকার বদ্ধপরিকর : খাদ্য প্রতিমন্ত্রী

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নেতৃত্বে টাস্কফোর্স গঠন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির প্রথম সভায় একটি উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি টাস্কফোর্সের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

আজ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিশেষ টাস্কফোর্স গঠন করেন। পরে স্থানীয় সরকার বিভাগ থেকে টাস্কফোর্স গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

১৯ সদস্যের এই কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন অনুবিভাগের প্রতিনিধি, দুই সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী, স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয় (স্বাস্থ্য, শিক্ষা, গৃহায়ন ও গণপূর্ত), ডিএমপি, রাজউক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রতিনিধি এবং ‘ইমপ্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট’-এর প্রকল্প পরিচালক। সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন-২ শাখার উপসচিব।

টাস্কফোর্সের মূল কার্যপরিধিতে বলা হয়েছে, জাতীয় কমিটির সাথে সমন্বয় করে মাঠ পর্যায়ের কার্যক্রম তদারকি করা। টাস্কফোর্স গঠনের উদ্দেশ্যগুলো হলো-
জাতীয় কমিটির গৃহীত সিদ্ধান্তসমূহ মাঠ পর্যায়ে বাস্তবায়ন নিশ্চিত করা এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান; ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে সমন্বয় সাধন করা; মাঠ পর্যায়ের কার্যক্রমের অগ্রগতি নিয়মিতভাবে জাতীয় কমিটিকে অবহিত করা এবং বাস্তবায়নে কোনো সীমাবদ্ধতা থাকলে তা নিরসনে কার্যকর ভূমিকা রাখা।

সরকারের এই সময়োপযোগী পদক্ষেপ মাঠ পর্যায়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর ও সমন্বিত নজরদারি নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun