1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগ ও গুপ্ত দল যৌথ চক্রান্ত করছে: রিজভী ইংল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার ঐতিহাসিক ৪৩০ রান তাড়ার রেকর্ড খুলনায় তরুণীর ওপর হামলা: মাদক বিরোধের সূত্র খুঁজছে পুলিশ নিরাপত্তা সতর্কতায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সাভারে মাদ্রাসাছাত্রী নির্যাতনের ঘটনায় শিক্ষক পলাতক, স্ত্রী গ্রেপ্তার সংঘাত মোকাবিলায় আগের চেয়ে প্রস্তুত ইরান: আইআরজিসি প্রধান আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় উল্লম্ফন টাইফুন চাম্পি: তাইওয়ান ও জাপানে দুই শতাধিক ফ্লাইট বাতিল ২০২৭ সালের খসড়া বাজেট অনুমোদন দিল কাতার মন্ত্রিসভা সমাজের নিকৃষ্টরাই এমপি-মন্ত্রী হচ্ছে, মন্তব্য স্পিকার হাফিজের

কৃষক কবির হোসেনের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শোক 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৪ জুন, ২০২৬

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আজ প্রধানমন্ত্রীর কাছ থেকে কৃষক কার্ড প্রাপ্ত কবির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 

টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামের বাসিন্দা কৃষক ও কনটেন্ট নির্মাতা কবির হোসেন হৃদরোগে আক্রান্ত আজ রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

কবির হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে কৃষকের জীবন, সংগ্রাম ও সম্ভাবনাকে তুলে ধরে সাধারণ মানুষের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেন। 

শোকবার্তায় প্রতিমন্ত্রী টুকু বলেন, কবির হোসেন ছিলেন একজন পরিশ্রমী ও আত্মমর্যাদাবোধ সম্পন্ন কৃষক। কৃষিকে সম্মানজনক পেশা হিসেবে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং কৃষকের জীবন-বাস্তবতা মানুষের সামনে উপস্থাপনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ কৃষক ও পরিচিত মুখকে হারালো।

প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun