1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
লালদিয়া টার্মিনালকে বৈশ্বিক লজিস্টিকস হাব হিসেবে গড়ে তোলার ঘোষণা অর্থমন্ত্রীর নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক জোরদারে প্যারিসে কাতার-ফ্রান্স স্বরাষ্ট্রমন্ত্রীদের উচ্চপর্যায়ের বৈঠক আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঢাকায় ও দাফন দিল্লিতে হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন সংসদে পাসের অপেক্ষায় সম্পত্তি হস্তান্তর ও মানবাধিকার কমিশন বিল জামালপুরের সরিষাবাড়ীতে বালুর দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ নতুন সিনেমায় অভিনয় করবেন তৌকীর আহমেদ, পুরো শুটিং হবে ফ্রান্সে চেলসিতে যোগ দিলেন বিশ্বজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি সবুজায়নে কাতারের বড় সাফল্য: ২০২৫ সালে সবুজ এলাকা ছাড়াল ২ কোটি ১৯ লাখ বর্গমিটার সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, ছয় মাসে শেষ করার লক্ষ্য

আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের বড় ভাই পরিচয়ে চাকরি/কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুই প্রতারককে আটক করা হয়েছে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

অভিযোগ অনুযায়ী, আলমডাঙ্গার বাসিন্দা হেলাল নামের এক ব্যক্তি চুয়াডাঙ্গা পৌর এলাকার মুসলিমপাড়ার বাসিন্দা রাসেল আলীর সঙ্গে পরিচয় করে দেন কুষ্টিয়ার হরিনারায়নপুর এলাকার জাহিদুল ইসলাম ডাবলুর, যিনি নিজেকে জেলা প্রশাসকের বড় ভাই হিসেবে পরিচয় দেন। প্রতারক চক্রের সদস্যদের প্রলোভনে রাসেল আলী বিভিন্ন সময়ে মোট ৫৬ হাজার টাকা প্রদান করেন। পরবর্তীতে আরও ৫০ হাজার টাকা দাবি করলে স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে জাহিদুল ইসলাম ডাবলু ও কালু মণ্ডলকে আটক করে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়। এ সময় চক্রের অপর দুই সদস্য হেলাল ও তফসের পালিয়ে যায়। ভুক্তভোগীর বাড়ি ও ঘটনাস্থল চুয়াডাঙ্গা সদর থানাধীন হওয়ায় পরবর্তীতে গ্রেফতারকৃতদের সদর থানায় স্থানান্তর করা হয়।
পলাতক আসামিদের গ্রেপ্তার এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলা প্রশাসকের আত্মীয় কিংবা অন্য কোনো ভুয়া পরিচয় দিয়ে কারও সঙ্গে আর্থিক বা অন্যান্য লেনদেন করা সম্পূর্ণ বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ।” এবিষয়ে সকলকে সতর্ক করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun