1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

জাপানের ২০ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল চীন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২৯ জুন, ২০২৬

দ্বৈত-ব্যবহারযোগ্য (সামরিক ও বেসামরিক উভয় কাজে ব্যবহারযোগ্য) পণ্যের রপ্তানি বন্ধ করার উদ্দেশ্যে সোমবার ২০টি জাপানি প্রতিষ্ঠানকে কালো তালিকায় যুক্ত করেছে চীন। 

এই তালিকার মধ্যে জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজও রয়েছে। সোমবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষা এবং অস্ত্র বিস্তার রোধসহ আন্তর্জাতিক দায়িত্ব পালনের উদ্দেশ্যে জাপানের ২০টি প্রতিষ্ঠানকে রপ্তানি নিয়ন্ত্রণ কালো তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠান জাপানের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে মনে করে চীন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun