1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
এমআরপি যুগের ইতি: ডিসেম্বরের মধ্যে শতভাগ ই-পাসপোর্ট সেবার লক্ষ্য সরকারের গভীর সমুদ্রে নতুন এলএনজি টার্মিনাল ও ২৬ ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের উদ্যোগ উন্নয়ন প্রকল্পের ব্যয় ও মেয়াদ বৃদ্ধি রোধে কঠোর অবস্থানে সরকার মায়ের চেয়ে আপন কেউ নেই, মায়ের জন্য দোয়া চাইলেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন আয়কর রিটার্নে ভুল মানেই কর ফাঁকি নয়: জরিমানা আরোপে এনবিআরের নতুন নির্দেশনা দুই সরকারি প্রতিষ্ঠানে ৮৪ জনকে নিয়োগের জন্য পিএসসির সাময়িক মনোনয়ন নির্ঘুম রাতের কাব্যময় মুহূর্ত: এক দীর্ঘ কবিতার মুগ্ধতা ও ক্লান্তি শাহজালাল বিমানবন্দরে গার্মেন্টস ফেব্রিকের আড়ালে ১,৬৫৫টি দামি মোবাইল জব্দ পরিবেশদূষণ রোধে কঠোর অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর: পলিথিন ও প্লাস্টিক ব্যবহারে জিরো টলারেন্স মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়াল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম

দিনাজপুরে কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে প্রশাসন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

জেলার কাহারোল উপজেলা প্রশাসন ও মৎস অধিদপ্তর দেশীয় মাছ এবং জলজ জীব বৈচিত্র্য রক্ষার্থে পূর্ণ ভবা নদীতে অভিযান চালিয়ে চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে।

আজ বৃহস্পতিবার দুপুর ২ টায় উপজেলা মৎস্য কর্মকর্তা মিজ জোবায়দা নাজনীন এ তথ্য বাসস’কে নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ দুপুর সাড়ে ১২ টায় জেলার উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ১৫০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি ও ১২ টি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত অবৈধ কারেন্ট জালগুলো প্রকাশ্যে প্রশাসনের কর্মকর্তাগণের উপস্থিতে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সূত্র জানায়, দেশীয় মাছের প্রজাতি ও জলজ জীব বৈচিত্র্য রক্ষায় কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল (অতি সূক্ষ্ম ফাঁসের জাল) ব্যবহার করে মাছ ধরা সম্পূর্ণ ভাবে নিরুৎসাহিত করা হয়েছে। এ ভাবে মাছ ধরা আইনত নিষিদ্ধ এবং এধরণের কার্যক্রম সরকারি ভাবে দণ্ডনীয় অপরাধ বলে গন্য করা হয়েছে।

উপজেলা মৎস্য অধিদপ্তর কর্মকর্তা মিজ জোবায়দা নাজনীন এর তত্ত্বাবধানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun