1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেক্ষাপট: আধুনিকায়ন হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, বছরে তেল শোধন হবে ৪৫ লাখ টন অরাজকতা উসকে দিচ্ছে কি না গুপ্তরা, প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী অধিকার আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: সীতাকুণ্ডে জামায়াত আমির যুক্তরাষ্ট্রে লেবার ডের ছুটিতে পেট্রোলের দাম রেকর্ড ছাড়ানোর আশঙ্কা বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বিদ্যুৎ থাকলেও সাধারণ মানুষ বঞ্চিত: শফিকুর রহমান দাবি না মানলে এক দফার আন্দোলনে সরকার পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী সামরিক আধুনিকায়নে চীনের দিকে ঝুঁকছে বাংলাদেশ: জে-টেন সিই যুদ্ধবিমান ও কৌশলগত সক্ষমতা বিশ্লেষণ জাতিসংঘের ৮১তম অধিবেশনে ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা ঝিনাইদহের শৈলকূপায় সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রেক্ষাপট: জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাগেরহাটে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

জেলার মোল্লাহাটে ২০২৫-২৬ অর্থবছরের আওতায় খরিপ/২০২৬ মৌসুমে রোপা আমন ধান, নারিকেল, ভেষজ ও ফলদ চারা এবং শাকসবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, কৃষি কর্মকর্তা আবুল হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মো. হেদায়েত উল্যাহ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম. এম. মফিজুর রহমান, সহ সভাপতি আব্দুল্লাহ ফারুক, পরিসংখ্যান কর্মকর্তা মো. হায়দার আলী, বিআরডিবি কর্মকর্তা শেখর পালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষকরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, ‘কৃষিই দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মূল উদ্দেশ্য হলো কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করা এবং খাদ্য নিরাপত্তা জোরদার করা। কৃষকদের আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে কৃষিকাজ করার পাশাপাশি প্রণোদনার উপকরণ যথাযথভাবে ব্যবহার করতে হবে। তাহলে উৎপাদন বাড়বে, কৃষক লাভবান হবেন এবং দেশের কৃষি আরও সমৃদ্ধ হবে।’

তিনি আরও বলেন, ‘ফলদ, নারিকেল ও ভেষজ গাছের চাষ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি কৃষকের অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি করবে। তাই সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ ও পরিচর্যার আহ্বান জানাচ্ছি।’
অনুষ্ঠানে জানানো হয়, এই কর্মসূচির আওতায় প্রতিটি কৃষক ও প্রতিষ্ঠানকে ৫টি করে মোট ৩ হাজার ৯শ’টি ফলদ চারা বিতরণ করা হচ্ছে। এছাড়া ৭শ’ কৃষককে শাকসবজির বীজ এবং ৭শ’  কৃষককে রোপা আমন ধানের বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে।

কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের স্বাবলম্বী করে তুলতেই সরকারের এ প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun