1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
‎গাজীপুর  কাশিমপুরে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু জীবননগর সীমান্তে নেশাজাতীয় সিরাপ ও গাঁজা জব্দ টেকসই কৃষি উন্নয়নে এলএসটিডি প্রকল্প: কক্সবাজারের রামুতে ৬৬ কৃষকের মাঝে আধুনিক কৃষি উপকরণ বিতরণ। বিআইডব্লিউটিএ এর আব্দুর রহিমের বিরুদ্ধে সরকারী অর্থ আত্মসাৎ দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ চুয়াডাঙ্গার পুলিশ সুপার ও জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে হিজলগাড়ী প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ জীবননগরের উথলীতে বিএনপির মতবিনিময় সভা গাজীপুরে হোটেলকর্মীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ নারীরা স্বাবলম্বী হলে সমাজ ও দেশ এগিয়ে যাবে : ডিসি ফরিদা জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি জীবননগরে ট্রান্সফরমার চুরি মামলার রহস্য উদঘাটন; আন্তঃজেলা চোরচক্রের ০৬(ছয়) সদস্য গ্রেফতার|| বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

বাগেরহাটের একটি স্কুলে ঝটিকা অভিযান, নিষিদ্ধ গাইড জব্দ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

জেলার চিতলমারী উপজেলার কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে ঝটিকা অভিযান চালিয়ে বিভিন্ন প্রকাশনীর ১৪টি নিষিদ্ধ ঘোষিত গাইড বই জব্দ করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আল মুরাদ।

গতকাল বুধবার দুপুরে পরিচালিত এই অভিযানে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন থেকে বইগুলো জব্দ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আল মুরাদ বাসস’কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন, বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের নিষিদ্ধ ঘোষিত কিছু গাইড বই কেনার জন্য উৎসাহিত করছেন। এমন তথ্য পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের পরামর্শক্রমে তিনি আকস্মিক এই অভিযান পরিচালনা করেন।

তিনি আরও বলেন, শিক্ষক মিলনায়তনে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রকাশনীর মোট ১৪টি নিষিদ্ধ গাইড বই উদ্ধার করা হয়। বইগুলো জব্দ করে উপজেলা কার্যালয়ে আনা হয়েছে।

বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এদিকে শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, সরকার শিক্ষার্থীদের সৃজনশীলতা ও পাঠ্য বই ভিত্তিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্দিষ্ট কিছু গাইড বই নিষিদ্ধ করেছে। এসব বইয়ের ব্যবহার শিক্ষার্থীদের মুখস্থ নির্ভর করে তুলতে পারে এবং পাঠ্যক্রমের মূল উদ্দেশ্য ব্যাহত হতে পারে। তাই নিষিদ্ধ বইয়ের ব্যবহার বন্ধে শিক্ষা প্রশাসনের তদারকি গুরুত্বপূর্ণ।

তবে এ বিষয়ে অভিযুক্ত বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, নিষিদ্ধ গাইড বই বিক্রি, সংরক্ষণ বা শিক্ষার্থীদের কিনতে উৎসাহিত করার অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত বিধি অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun