1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
এমআরপি যুগের ইতি: ডিসেম্বরের মধ্যে শতভাগ ই-পাসপোর্ট সেবার লক্ষ্য সরকারের গভীর সমুদ্রে নতুন এলএনজি টার্মিনাল ও ২৬ ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের উদ্যোগ উন্নয়ন প্রকল্পের ব্যয় ও মেয়াদ বৃদ্ধি রোধে কঠোর অবস্থানে সরকার মায়ের চেয়ে আপন কেউ নেই, মায়ের জন্য দোয়া চাইলেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন আয়কর রিটার্নে ভুল মানেই কর ফাঁকি নয়: জরিমানা আরোপে এনবিআরের নতুন নির্দেশনা দুই সরকারি প্রতিষ্ঠানে ৮৪ জনকে নিয়োগের জন্য পিএসসির সাময়িক মনোনয়ন নির্ঘুম রাতের কাব্যময় মুহূর্ত: এক দীর্ঘ কবিতার মুগ্ধতা ও ক্লান্তি শাহজালাল বিমানবন্দরে গার্মেন্টস ফেব্রিকের আড়ালে ১,৬৫৫টি দামি মোবাইল জব্দ পরিবেশদূষণ রোধে কঠোর অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর: পলিথিন ও প্লাস্টিক ব্যবহারে জিরো টলারেন্স মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়াল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম

নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

জেলার পূর্বধলা থানার পুলিশ অভিযান চালিয়ে ‘অশ্লীল’ ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচারের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের নারীসহ আট সদস্যকে আটক করেছে।

গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

ওসি জানান, বিকেলে পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের শিবপুর এলাকার একটি মৎস্য খামার (ফিশারি) থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় অপরাধে ব্যবহৃত ১০টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

তারা হলেন, পূর্বধলা উপজেলার শিবপুর গ্রামের সিরাজুল ইসলাম (৩০), মো. শুভ (২০), সাগর মিয়া (২০), জুয়েল মিয়া (৩২), মাজিজুল (২৫), কাজল মিয়া (২০), মেঘশিমুল গ্রামের হাবিবুর রহমান হাবিব (৪০) এবং সালমাকান্দা গ্রামের মোছা. মনিরা আক্তার (৩০)।

ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আরও জানান, পুলিশের একটি চৌকস দল দুপুর আড়াইটার দিকে শিবপুর গ্রামস্থ একটি ফিশারিতে অভিযান চালায়। সেখানে মোবাইল ফোনের মাধ্যমে অশ্লীল ভিডিও ধারণ ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের সময় ৭ জন পুরুষ ও ১ জন নারীকে হাতেনাতে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আরও ২ জন নারীসহ ৬/৭ জন পালিয়ে যায়।

আটকদের হেফাজত থেকে জব্দ করা মোবাইল ফোনগুলো প্রাথমিক পর্যালোচনা করে দেখা যায়, ২০২৩ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত শতাধিক অশ্লীল ভিডিও তাদের ফোনে সংরক্ষিত রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এই অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun