1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
নেপালে বন্যা ও ভূমিধসের মুখে পড়ে যেভাবে রক্ষা পেলেন অপু বিশ্বাস বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় টানা দ্বিতীয়বার ৬৮তম অবস্থানে চট্টগ্রাম স্মার্টফোন থেকেই নিয়ন্ত্রণ করা যাবে উইন্ডোজ পিসি, আসছে নতুন সুবিধা জুলাই শহীদ ও গুম হওয়া পরিবারের পাশে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ইউরোপের তিন দেশ থেকে ফেরত এলেন ৪০ বাংলাদেশি, দেওয়া হলো আর্থিক সহায়তা অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন: তথ্য দিলে মিলবে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার রাজধানীতে ছিনতাইকারীর কবলে পড়ে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু সৈয়দপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২২৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান আদালতে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি গণিত ইশকুল: উৎপাদকের রহস্য ও গাণিতিক প্রয়োগের সহজ কৌশল

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ী থানার অপরাধপ্রবণ এলাকাগুলোতে বৃহস্পতিবার বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো- সৈয়দ আলম (৩৩), মোহাম্মদ ইসমাইল (৩১), স্বপন, বিল্লাল ওরফে ছিলা বিল্লাল, মো. রাব্বি, মো. মিতুল (২৮), এহসান উল্লাহ (২৮), ইসমাইল আহমেদ (৩৬), মো. নাছির উদ্দিন (৪৫), বিউটি বেগম, ইতি আক্তার, জামাল হোসেন, মো. আলাউদ্দিন, শামীম, মোছা. নুর জাহান আক্তার মিম, মৌসুমি আক্তার শিখা (৪৯), মো. আকরাম হোসেন (৩৩), মো. রমজান (২০), মো. তানভীর (১৮), মো. আল আমিন (২০), মো. আরিফুল ইসলাম (২৩), মো. জাহিদ ইসলাম (২৩), মো. সাজ্জাদ (২৬), মো. সুমন হাওলাদার (২৪), সোহরাব (৪৫), সোহানুর রহমান (২০) ও আব্দুল্লাহ হুজায়ফা (২২)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে পাঁচজনকে নিয়মিত মামলায়, চারজনকে পুরাতন মামলায়, আটজনকে পরোয়ানামূলে এবং ১০ জনকে ডিএমপি অধ্যাদেশ মোতাবেক গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun