1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
‎গাজীপুর  কাশিমপুরে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু জীবননগর সীমান্তে নেশাজাতীয় সিরাপ ও গাঁজা জব্দ টেকসই কৃষি উন্নয়নে এলএসটিডি প্রকল্প: কক্সবাজারের রামুতে ৬৬ কৃষকের মাঝে আধুনিক কৃষি উপকরণ বিতরণ। বিআইডব্লিউটিএ এর আব্দুর রহিমের বিরুদ্ধে সরকারী অর্থ আত্মসাৎ দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ চুয়াডাঙ্গার পুলিশ সুপার ও জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে হিজলগাড়ী প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ জীবননগরের উথলীতে বিএনপির মতবিনিময় সভা গাজীপুরে হোটেলকর্মীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ নারীরা স্বাবলম্বী হলে সমাজ ও দেশ এগিয়ে যাবে : ডিসি ফরিদা জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি জীবননগরে ট্রান্সফরমার চুরি মামলার রহস্য উদঘাটন; আন্তঃজেলা চোরচক্রের ০৬(ছয়) সদস্য গ্রেফতার|| বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

দ্রুত গ্যাস লাইন মেরামত আশ্বাস চাঁদপুর বাখরাবাদ আঞ্চলিক কার্যালয়ের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

জেলার মতলব দক্ষিণ উপজেলায় প্রায় ৬০ দিন ধরে পাইপলাইনের লিকেজ দিয়ে অপচয় হচ্ছে গ্যাস। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

বিষয়টি জানার পর দ্রুত গ্যাস লাইন মেরামত করা হবে বলে জানিয়েছেন, চাঁদপুর বাখরাবাদ গ্যাস আঞ্চলিক বিতরণ কার্যালয়ের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মীর ফজলে রাব্বি।
 
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবে গ্যাস বের হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। ফলে এলাকাবাসী আতঙ্কের মধ্যে রয়েছেন এবং দ্রুত লিকেজ মেরামতের দাবি জানিয়ে আসছেন।

স্থানীয়রা জানান, প্রায় দুই মাস ধরে গ্যাস বের হচ্ছে। গ্যাস লাইন লিকেজ। যেই এলাকায় গ্যাস পাইপ লিকেজ এটা একটা জনগুরুত্বপূর্ণ স্থান। এর পাশ দিয়ে শত শত মানুষ চলাচল করে। এর কয়েক গজ ভেতরেই মতলব সরকারি কলেজ। এলাকাটিও জনবসতিপূর্ণ। 

রাসেল প্রধান নামে নবকলস গ্রামের এক বাসিন্দা বলেন, গ্যাস পাইপটি কিছু অংশ পানির ওপর, কিছু অংশ পানির নিচে। তবে হালকা পানির নিচে যেই অংশটা ওই জায়গা দিয়ে গ্যাস বের হচ্ছে। সারাক্ষণ বুদবুদ করে বের হচ্ছে গ্যাস। গ্যাস লাইনের পাইপ দ্রুত মেরামত করতে হবে। না হয় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। মেরামত করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। 

চাঁদপুর বাখরাবাদ গ্যাস আঞ্চলিক বিতরণ কার্যালয়ের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মীর ফজলে রাব্বি বলেন, এ ব্যাপারে আমি অবগত ছিলাম না। এখন জেনেছি অবশ্যই দ্রুত গ্যাস লাইন মেরামত করা হবে।

এদিকে দুর্ঘটনা এড়াতে গ্যাস লাইনের পাইপ দ্রুত মেরামত করার জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun