1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
‎গাজীপুর  কাশিমপুরে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু জীবননগর সীমান্তে নেশাজাতীয় সিরাপ ও গাঁজা জব্দ টেকসই কৃষি উন্নয়নে এলএসটিডি প্রকল্প: কক্সবাজারের রামুতে ৬৬ কৃষকের মাঝে আধুনিক কৃষি উপকরণ বিতরণ। বিআইডব্লিউটিএ এর আব্দুর রহিমের বিরুদ্ধে সরকারী অর্থ আত্মসাৎ দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ চুয়াডাঙ্গার পুলিশ সুপার ও জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে হিজলগাড়ী প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ জীবননগরের উথলীতে বিএনপির মতবিনিময় সভা গাজীপুরে হোটেলকর্মীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ নারীরা স্বাবলম্বী হলে সমাজ ও দেশ এগিয়ে যাবে : ডিসি ফরিদা জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি জীবননগরে ট্রান্সফরমার চুরি মামলার রহস্য উদঘাটন; আন্তঃজেলা চোরচক্রের ০৬(ছয়) সদস্য গ্রেফতার|| বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

রাঙামাটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

শহরে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারিকে আটক করেছে রাঙামাটি কোতোয়ালি থানার পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে রাঙামাটি শহরের চিং হ্লা মং মারী স্টেডিয়াম এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় বলে বাসসকে নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন।

আটকরা হলেন, সদর উপজেলাধীন কুতুকছড়ি এলাকার বাসিন্দা জলমনি চাকমা (৪৯) ওবিলাইছড়ি উপজেলার ধোপ্পাছড় এলাকার বাসিন্দা নতুন বাবু (৩৯)।

এ বিষয়ে রাঙামাটি সদর সার্কলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার বাসসকে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পুলিশের একটি টিম শহরের মারী স্টেডিয়াম গেইট এর সামনে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। 

এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে দুজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun