1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকার ৪ বারে এনবিআরের অভিযান গোদাগাড়ীতে প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে অনিয়মের অভিযোগ, অর্থ লেনদেনের দাবি সৌদিতে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: চার ক্ষেপণাস্ত্রসহ প্রজেক্টাইল ধ্বংস ফরিদপুরের দুর্গম চরে বজ্রপাত রোধে ৫০০ তালবীজ রোপণ মানিকগঞ্জের কালীগঙ্গায় নৌকাবাইচ: চ্যাম্পিয়ন কুড়িগ্রামের ‘মায়ের দোয়া’ রাজশাহীতে বিদ্যালয় মাঠে কলাগাছ ও কার্যালয়ে তালা দাতার জনগণের কাছে সরকারের জবাবদিহি অপরিহার্য: ড. মঈন খান শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শন করলেন মন্ত্রী এম রশিদুজ্জামান যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতায় বদ্ধপরিকর কাতার: ড. মাজেদ আল আনসারি শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার

আদিতমারীতে অসচ্ছল নারী, প্রতিবন্ধী ও শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৪ জুলাই, ২০২৬

জেলার আদিতমারী উপজেলায় অসচ্ছল নারী, শারীরিকভাবে অক্ষম ব্যক্তি এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনাতনে আয়োজিত এক অনুষ্ঠানে ৩০ জন অসচ্ছল নারীর হাতে সেলাই মেশিন, ১১ জন শারীরিকভাবে অক্ষম ব্যক্তিকে ১১টি হুইলচেয়ার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৬টি ক্রিকেট সেট, ৬০টি ফুটবল ও ১২ সেট স্কাউট বাদ্যযন্ত্র তুলে দেওয়া হয়।

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

রোকন উদ্দিন বাবুল এমপি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে। তিনি উপকারভোগীদের সরকারি সহায়তার যথাযথ ব্যবহার করে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল সাকিব, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অন্যান্যের মধ্যে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun