1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ’র উড়োজাহাজ আগামী পাঁচ বছরে কাতারে ৩৮.৫ বিলিয়ন ডলারের উন্নয়ন প্রকল্প জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্য গাজী নজরুলের স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুতে মামলা গাজা ইস্যুতে মঞ্চে এড শিরানের বক্তব্য নিয়ে নতুন বিতর্ক কুড়িগ্রামে সারের দাবিতে আন্দোলনে মামলা, আটক আতঙ্কে কৃষকেরা ঘরছাড়া মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে তুরস্ক সৌদি আরবে হুথি ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা কাতারের সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসরের নিয়মে বড় পরিবর্তন রাবি শিক্ষার্থীকে নিরাপত্তা ঘটনায় ও স্টেশন ভাঙচুর: চার রেলকর্মী

জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ফয়সাল সরকারের জন্মদিন

মোঃ আলমগীর হোসাইন, গাজীপুর
  • প্রকাশ : শনিবার, ৪ জুলাই, ২০২৬

গাজীপুর মহানগর মৎসজীবিদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও কোনাবাড়ী থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী মোঃ ফয়সাল সরকারের জন্মদিন জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) ফয়সাল সরকারের ৩৫তম জন্মদিন উপলক্ষে কেক কাটা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে গাজীপুরের কোনাবাড়ীতে স্থানীয় একটি অফিসে এ আয়োজন সম্পূর্ন হয়। জন্মদিনে কোনাবাড়ী মেট্রো থানা ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং ফয়সাল সরকারের বাবা মোঃ বারেক সরকার ছেলের ভবিষ্যৎ কল্যাণকর কামনা করে বলেন, পুত্র হিসেবে নয়, একজন ভালো মানুষ হিসেবে ফয়সালের বেড়ে ওঠাই আমার সবচেয়ে বড় চাওয়া। সে যেন সবসময় জনগণের কল্যাণে কাজ করতে পারে।

জন্মদিনের এই আনন্দঘন মুহূর্তে উপস্থিত ছিলেন, কোনাবাড়ী মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম রবি, যুবদল নেতা বাহাদুর সরকার রানা, ৮নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, ৮নং ওয়ার্ড শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল হোসেন, ৮নং ওয়ার্ড যুবদলের দপ্তর সম্পাদক মোঃ অনিক আহমেদ সহ মোঃ সৌমিক আহমেদ, মোঃ রাফসান দীপ, মোঃ বাবু মোল্লা, মোঃ শান্ত সরকারসহ স্থানীয় যুবদল, ছাত্রদল ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শেষভাগে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ফয়সাল সরকারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তার দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun