1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষাখাতে দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল জয়ী তিন বিজ্ঞানী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেট কারে তুলে গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী ডেলিভারির ফাঁকে কুরআন তিলাওয়াত: আবেগঘন স্মৃতিতে প্রবাসে মনসুর ৪৫০ কোটি ডলারের নতুন ঋণ পেতে আইএমএফের চার পরীক্ষায় বিশ্ব শিক্ষক দিবসে গাজীপুরের শ্রীপুরে অবসরপ্রাপ্ত ৩০ শিক্ষককে সম্মাননা সরকারের সঙ্গে আলোচনা ব্যর্থ, ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের লংমার্চ রাবিতে সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

জীবননগরে আলমসাধুর ধাক্কায় পাখিভ্যান চালকের মৃত্যু

আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৪ জুলাই, ২০২৬

চুয়াডাঙ্গার জীবননগরে আলমসাধুর ধাক্কায় এক পাখিভ্যান চালকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে জীবননগর উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কে শাহ ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রিপন হোসেন (৫০) জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের ব্রীজপাড়ার মহি উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে রিপন হোসেন আন্দুলবাড়ীয়া বাজারে সবজি বিক্রি করে পাখিভ্যান নিয়ে নিজ গ্রাম সন্তোষপুরে ফিরছিলেন। পথিমধ্যে শাহ ইটভাটার নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর সাথে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাখিভ্যান চালক রাস্তার পাশে রাখা ইটের মধ্যে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার ওসি সোলায়মান শেখ জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সুরতহাল রিপোর্ট শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun