1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তি পরীক্ষায় বাধা কাটল, হাইকোর্টের আদেশ স্থগিত গাজীপুরে আবারও মহাসড়ক অবরোধ শ্রমিকদের, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ প্রেসিডেন্ট: প্রান্তিক জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে পুলিশকে হুমকি দেওয়া সেই ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ মানিকগঞ্জের সাটুরিয়ায় সার না পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তাকে পেটালেন কৃষক বাড়ছে বৈদেশিক ঋণ, পরিশোধের সক্ষমতা নিয়ে চিন্তার কারণ কতটা গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন,টঙ্গীতে শিশুসহ দগ্ধ ৩ প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসছে জাতীয় নাগরিক পার্টি

নীলফামারীতে কর্মসংস্থান সৃষ্টিতে ‘আর্ন’ প্রকল্পের কর্মশালা 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৪ জুলাই, ২০২৬

জেলায় আজ ‘আর্ন’ (ইকোনোমিক অ্যাকসিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট) প্রকল্পের ট্রেড নির্বাচন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা যুব ভবনের সভাকক্ষে আয়োজিত এ কর্মশালা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের ‘আর্ন’ প্রকল্পের পরিচালক (যুগ্ম সচিব) কাজী মোখলেছুর রহমান। 

যুব উন্নয়ন অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিচালক দিলগির আলমের সভপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খান মো. নাইম।

প্রকল্প পরিচালক কাজী মোখলেছুর রহমান জানান, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে ‘আর্ন’ প্রকল্পের আওতায় একমাস থেকে তিনমাস মেয়াদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ প্রাপ্তরা পরবর্তিতে ১০ লাখ টাকা ঋণ গ্রহণেরও সুযোগ পাবেন। 

এ কর্মশালায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, উদ্যোক্তা সহ ৩০ জন অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun