1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষাখাতে দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল জয়ী তিন বিজ্ঞানী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেট কারে তুলে গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী ডেলিভারির ফাঁকে কুরআন তিলাওয়াত: আবেগঘন স্মৃতিতে প্রবাসে মনসুর ৪৫০ কোটি ডলারের নতুন ঋণ পেতে আইএমএফের চার পরীক্ষায় বিশ্ব শিক্ষক দিবসে গাজীপুরের শ্রীপুরে অবসরপ্রাপ্ত ৩০ শিক্ষককে সম্মাননা সরকারের সঙ্গে আলোচনা ব্যর্থ, ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের লংমার্চ রাবিতে সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

নেত্রকোণায় বিজিবি’র অভিযানে ট্রাকসহ ভারতীয় কেমিক্যাল জব্দ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৪ জুলাই, ২০২৬

জেলার কলমাকান্দা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি মিনি ট্রাক এবং ১৬ ড্রাম ভারতীয় হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড ইউএসপি কেমিক্যাল জব্দ করেছে।

শনিবার সকাল ১১টা ১৫মিনিটে এক সংবাদ বিজ্ঞতিতে বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী।

তিনি জানান, গতকাল শুক্রবার রাত আনুমানিক ১১টায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধীনস্থ খারনই বিওপির একটি বিশেষ টহল দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। টহল দলটি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১১৭৬/৫-এস হতে আনুমানিক ৫শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলমাকান্দা উপজেলার ৬নং খারনই ইউনিয়নের ‘সুরুজের মোড়’ নামক স্থানে অবস্থান নেয়।

অভিযান চলাকালীন বিজিবি টহল দল ভারত হতে আসা একটি মিনি ট্রাক দেখতে পেয়ে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা ট্রাকটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা পরিত্যক্ত ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ১৬ ড্রাম ভারতীয় হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড ইউএসপি কেমিক্যাল জব্দ করতে সক্ষম হয়। জব্দ ১৬ ড্রাম কেমিক্যালের আনুমানিক মূল্য ৩২ লক্ষ টাকা এবং আটককৃত মিনি ট্রাকটির মূল্য ১৮ লক্ষ টাকা। সর্বমোট জব্দ মালামালের মূল্য ৫০ লক্ষ টাকা বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আটক কেমিক্যাল ও মিনি ট্রাকটি পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে নেত্রকোণা কাস্টমস অফিসে জমা করা হবে এবং সীমান্তে চোরাচালান রোধে বিজিবি’র এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun