1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকার ৪ বারে এনবিআরের অভিযান গোদাগাড়ীতে প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে অনিয়মের অভিযোগ, অর্থ লেনদেনের দাবি সৌদিতে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: চার ক্ষেপণাস্ত্রসহ প্রজেক্টাইল ধ্বংস ফরিদপুরের দুর্গম চরে বজ্রপাত রোধে ৫০০ তালবীজ রোপণ মানিকগঞ্জের কালীগঙ্গায় নৌকাবাইচ: চ্যাম্পিয়ন কুড়িগ্রামের ‘মায়ের দোয়া’ রাজশাহীতে বিদ্যালয় মাঠে কলাগাছ ও কার্যালয়ে তালা দাতার জনগণের কাছে সরকারের জবাবদিহি অপরিহার্য: ড. মঈন খান শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শন করলেন মন্ত্রী এম রশিদুজ্জামান যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতায় বদ্ধপরিকর কাতার: ড. মাজেদ আল আনসারি শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার

বিশ্বকাপে আত্মঘাতি গোলের বিশ্ব রেকর্ড 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৪ জুলাই, ২০২৬

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে আত্মঘাতি গোলের নয়া বিশ্ব রেকর্ডের জন্ম দিয়েছে ২৩তম আসর। চলতি বিশ্বকাপে ৩২ রাউন্ডের খেলা শেষে এখন পর্যন্ত মোট ৮৮ ম্যাচে ১৪টি আত্মঘাতি গোল হয়েছে। যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ আত্মঘাতি গোলের রেকর্ড। 

এতদিন বিশ্বকাপে সর্বোচ্চ আত্মঘাতি গোল হয়েছে ২০১৮ সালের আসরে, ১২টি। আট বছর আগের বিশ্ব রেকর্ড ২৩তম আসরে ভেঙ্গে গেল। 

গতকাল রাতে ডালাসে শেষ ৩২ রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে আত্মঘাতী গোল করেন মিশরের মোহামেদ হানি। চলতি বিশ্বকাপে ১৩তম আত্মঘাতী গোলদাতা হিসেবে নাম তুলে রেকর্ড বইয়ে জায়গা করে নেন হানি। তার গোলে বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ আত্মঘাতী গোলের ক্ষেত্রে ২০১৮ সালের রেকর্ড ভেঙ্গে যায়। 

এরপর মায়ামিতে আর্জেন্টিনা-কেপ ভার্দের ম্যাচেও আত্মঘাতী গোল হয়। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ১১১ মিনিটে আত্মঘাতী গোল করেন কেপ ভার্দের ডিফেন্ডার দিনেই বোরগেস। ঐ গোলেই ৩-২ ব্যবধানে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ১৬তে উঠে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

বিশ্বকাপের ইতিহাসে দু’বারই ১০ বা তার বেশি আত্মঘাতি গোল হয়েছে। ২০১৮ সালের পর হলো এবারের আসরে। এছাড়া বাকী ২১ আসরের কোনটিতেই আত্মঘাতি গোলের সংখ্যা দুই অংক স্পর্শ করেনি। 

১৯৩৪, ১৯৫০, ১৯৫৮, ১৯৬২ ও ১৯৯০ সালের বিশ্বকাপে কোন আত্মঘাতি গোল হয়নি। 

বিশ্বকাপের ইতিহাসে প্রথম আত্মঘাতি গোল হয় ১৯৩০ সালের আসরে। গ্রুপ পর্বের ম্যাচে চিলির বিপক্ষে ম্যাচের ৫১ মিনিটে আত্মঘাতি গোল করেন মেক্সিকোর ডিফেন্ডার ম্যানুয়েল রোসাস। 

বিশ্বকাপের ইতিহাসে এক আসরের আত্মঘাতি গোলের তালিকা :
আসর    আত্মঘাতি গোল
১৯৩০    ১
১৯৩৪    ০
১৯৩৮    ২
১৯৫০    ০
১৯৫৪    ৪
১৯৫৮    ০
১৯৬২    ০
১৯৬৬    ২
১৯৭০    ১
১৯৭৪    ৩
১৯৭৮    ২
১৯৮২    ১
১৯৮৬    ২
১৯৯০    ০
১৯৯৪    ১
১৯৯৮    ৫
২০০২    ২
২০০৬    ৪
২০১০    ২
২০১৪    ৪
২০১৮    ১২
২০২২    ২
২০২৬    ১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun