1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজালালে সোনা পাচার: মালয়েশীয় নাগরিকের ছয় দিনের রিমান্ড সৌদি-আমিরাত নতুন করে কি সম্পর্কের পথে ফিরছে? কৃষকদের সার সহায়তায় বিশ্বব্যাংক থেকে ৩০০ মিলিয়ন ডলার পাবে শাহজালাল বিমানবন্দরে যাত্রী ভোগান্তি ও অপপ্রচারের নেপথ্যে পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের দুধ খেয়ে অসুস্থ ৩৬ শিক্ষার্থী ঢাকায় ফ্যাশন শোতে পাকিস্তানি অভিনেতা ওয়াহাজ আলী দুর্গাপূজায় দোকানপাট খোলা রাখার সময় বাড়ল ২২ অক্টোবর পর্যন্ত শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় সরকারি ছুটি পুননির্ধারণ, মিলবে টানা পাঁচ দিন ঠাকুরগাঁওয়ে ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ভয়াবহ তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন মারাত্মকভাবে ব্যাহত 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৪ জুলাই, ২০২৬

মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে শুক্রবার রেকর্ড তাপমাত্রার কারণে এক অসহনীয় তাপপ্রবাহ দেশটির ৪ঠা জুলাইয়ের স্বাধীনতা উদযাপন, বিশ্বকাপের ম্যাচ এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে।

জাতীয় আবহাওয়া পরিষেবা অনুসারে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনের প্রস্তুতি নেওয়ার

সময় প্রায় ১৬ কোটি আমেরিকান তীব্র বা চরম তাপপ্রবাহের সতর্কতার আওতায় রয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ওয়াশিংটনের ন্যাশনাল মলে আয়োজিত স্বাধীনতা দিবসের কিছু অনুষ্ঠান দুপুরের দিকে তাপমাত্রা অত্যধিক বেড়ে যাওয়ার কারণে আংশিকভাবে স্থগিত করা হয়।

একটি বড় আয়োজন ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার–এ তাপজনিত অসুস্থতায় আক্রান্ত এক তরুণীকে জরুরি চিকিৎসাকর্মীরা সরিয়ে নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে অংশগ্রহণকারীদের মধ্যে আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েন এবং আয়োজকরা পরে অনুষ্ঠানটি স্থগিত করে দেয়।

নিউইয়র্ক সিটিতে তীব্র তাপপ্রবাহের সময় পূর্বাভাসে আর্দ্রতা বিবেচনায় দুপুরের দিকের ‘হিট ইনডেক্স’ বা অনুভূত তাপমাত্রা ১১৫ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৪৬ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত যাওয়ার আশঙ্কা করা হলেও, বাস্তবে তা ১০৫ ডিগ্রি ফারেনহাইট বা তার কাছাকাছি (প্রায় ৪১ ডিগ্রি সেলসিয়াস) অনুভূত হয়েছে।

ভয়াবহ এই তাপপ্রবাহের কারণে বড় ধরনের সরকারি পদক্ষেপ নেওয়া হয়। শহরজুড়ে কুলিং সেন্টার খোলা হয় এবং জনসাধারণের জন্য পাবলিক সুইমিং পুলের কার্যক্রমের সময় বাড়ানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun