1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি-আমিরাত নতুন করে কি সম্পর্কের পথে ফিরছে? কৃষকদের সার সহায়তায় বিশ্বব্যাংক থেকে ৩০০ মিলিয়ন ডলার পাবে শাহজালাল বিমানবন্দরে যাত্রী ভোগান্তি ও অপপ্রচারের নেপথ্যে পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের দুধ খেয়ে অসুস্থ ৩৬ শিক্ষার্থী ঢাকায় ফ্যাশন শোতে পাকিস্তানি অভিনেতা ওয়াহাজ আলী দুর্গাপূজায় দোকানপাট খোলা রাখার সময় বাড়ল ২২ অক্টোবর পর্যন্ত শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় সরকারি ছুটি পুননির্ধারণ, মিলবে টানা পাঁচ দিন ঠাকুরগাঁওয়ে ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল মানিকগঞ্জে র‍্যালিতে বিতর্কিত ব্যানার: প্রধান শিক্ষক আটক

কৃষকদের সার সহায়তায় বিশ্বব্যাংক থেকে ৩০০ মিলিয়ন ডলার পাবে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

দেশের খাদ্য নিরাপত্তা জোরদার এবং কৃষকদের জন্য সারের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন ঋণচুক্তি সই করেছে সরকার। সোমবার (৫ অক্টোবর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমান বাজারদর অনুযায়ী, ৩০ কোটি মার্কিন ডলারের এই ঋণের পরিমাণ প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা। চুক্তি অনুযায়ী, রোপণ মৌসুমে কৃষকদের জন্য সার সহজলভ্য করতে বাংলাদেশকে ৩০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে সংস্থাটি।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন ইআরডির সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী। অন্যদিকে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেম সংস্থাটির প্রতিনিধিত্ব করেন। প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। অর্থ বিভাগের অধীনে প্রকল্পটি বাস্তবায়িত হবে, যেখানে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সমন্বয়কারী সংস্থা হিসেবে কাজ করবে।

‘জরুরি খাদ্যনিরাপত্তা সহায়তা প্রকল্প’ শিরোনামের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো রোপণ মৌসুমে সার সহজলভ্য করা। ক্ষুদ্র কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি কৃষি উৎপাদন ধরে রাখা এবং দেশের সামগ্রিক খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। বিশ্বব্যাংকের এই ঋণের পরিশোধের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৫ বছর। এর মধ্যে প্রথম পাঁচ বছর গ্রেস পিরিয়ড হিসেবে গণ্য হবে, ফলে এই সময়কালে মূল ঋণ পরিশোধে ছাড় পাওয়া যাবে।

বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, জ্বালানি খাত, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং আর্থ-সামাজিক উন্নয়নে বিশ্বব্যাংক নিয়মিত অর্থায়ন করে আসছে। নতুন এই ঋণ সহায়তা কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি বাজার পরিস্থিতির চাপ মোকাবিলায় কৃষকদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun