আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সূচিতে সাময়িক পরিবর্তন আনা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে ৫ অক্টোবর সোমবার রাতে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখার উপসচিব সোনিয়া বিনতে তাবিব স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দোকানপাট ও শপিং মলগুলো খোলা রাখা যাবে। পূজা উপলক্ষে ক্রেতাদের সুবিধার্থে এই বিশেষ সময়সীমা নির্ধারণ করেছে সরকার।
তবে ২২ অক্টোবরের পর অর্থাৎ ২৩ অক্টোবর থেকে এসব বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। সেই সময়সূচি অনুযায়ী, সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিং মল ও দোকানপাট খোলা রাখা যাবে।