1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতায় বদ্ধপরিকর কাতার: ড. মাজেদ আল আনসারি শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক ও ডা. জুবাইদা রহমান গণমাধ্যম সমাজের আয়না, নিরপেক্ষতা বজায় রাখা জরুরি: এমপি মোশাররফ পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল মহড়া গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, হারের দায় নিলেন লিটন সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণসহ বিমান কর্মী আটক

চীন-রাশিয়ার যৌথ নৌ-মহড়া শুরু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ৬ জুলাই, ২০২৬

চীনের উপকূলে আজ বার্ষিক যৌথ নৌ-মহড়া শুরু করেছে চীন ও রাশিয়া। একই দিনে প্রশান্ত মহাসাগরে কৌশলগত ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালিয়েছে বেইজিং।

চীন ও রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশ নিয়মিত যৌথ সামরিক মহড়া চালিয়ে আসছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে চীন সমর্থন দিচ্ছে বলে অভিযোগ তুলেছে পশ্চিমা দেশগুলো।

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘জয়েন্ট সি-২০২৬’ নামে এবারের মহড়া সোমবার পূর্বাঞ্চলীয় বন্দরনগরী ছিংতাওয়ে শুরু হয়েছে।

বিবৃতিতে বলা হয়, দুই দেশের নৌবাহিনী একটি যৌথ কমান্ড গঠন করেছে। তারা ‘কমান্ড ও কৌশলগত সমন্বয়’ মহড়ায় অংশ নিয়েছে।

পরে তারা যৌথভাবে নজরদারি, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং সরাসরি গোলাবর্ষণের মহড়াও চালাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun