1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার ইরানকে চাপে রাখতে ৩টি বিমানবাহী রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র না ফেরার দেশে বিডিনিউজটোয়েন্টিফোরডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী বিমানবন্দরে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা মদিনায় হুতি হামলার নিন্দা জানালো তুরস্ক দোহারে এতিম পাঁচ বোনের পাশে স্থানীয় এমপি ও বিএনপি দেশকে হতাশ করেছি, সাফ নিয়ে ইতিবাচক হামজা ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত ১, আহত ১ ইয়েমেনকে ৬০ মিলিয়ন ডলারের নতুন বাজেট সহায়তা সৌদি আরবের গাজীপুরের শ্রীপুরে ইউনিয়নকে সন্ত্রাস চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ

ইরানকে চাপে রাখতে ৩টি বিমানবাহী রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানকে সমঝোতায় আনতে সামরিক চাপ বাড়ানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে বিশাল স্ট্রাইক গ্রুপ নিয়ে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট। যুক্তরাষ্ট্রের স্যান ডিয়েগো নৌঘাঁটি থেকে যাত্রা করা এই রণতরীটি ইরানের পার্শ্ববর্তী এলাকায় মোতায়েন করা হবে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা গত শুক্রবার (২ অক্টোবর) মার্কিন সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করেছে। ওই কর্মকর্তার তথ্যমতে, আগামী নভেম্বরের শেষ নাগাদ ইরানের কাছাকাছি অঞ্চলে তিনটি মার্কিন বিমানবাহী রণতরী এবং দুটি ল্যান্ডিং গ্রুপ মোতায়েন সম্পন্ন হবে।

  • ইউএসএস থিওডর রুজভেল্টের পাশাপাশি স্যান ডিয়েগো থেকে ম্যাকিন আইল্যান্ড মেরিন এক্সপেডিশনারি ফোর্সের সদস্যরাও মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
  • এই বিশেষ সামরিক বাহিনীটিতে ২ হাজারেরও বেশি মেরিন সেনা রয়েছেন।
  • মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের সঙ্গে রাজনৈতিক বোঝাপড়ায় পৌঁছাতে যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের হাতে এই সামরিক উপস্থিতির মাধ্যমে বিভিন্ন বিকল্প থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun