1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেক্ষাপট: আধুনিকায়ন হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, বছরে তেল শোধন হবে ৪৫ লাখ টন অরাজকতা উসকে দিচ্ছে কি না গুপ্তরা, প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী অধিকার আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: সীতাকুণ্ডে জামায়াত আমির যুক্তরাষ্ট্রে লেবার ডের ছুটিতে পেট্রোলের দাম রেকর্ড ছাড়ানোর আশঙ্কা বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বিদ্যুৎ থাকলেও সাধারণ মানুষ বঞ্চিত: শফিকুর রহমান দাবি না মানলে এক দফার আন্দোলনে সরকার পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী সামরিক আধুনিকায়নে চীনের দিকে ঝুঁকছে বাংলাদেশ: জে-টেন সিই যুদ্ধবিমান ও কৌশলগত সক্ষমতা বিশ্লেষণ জাতিসংঘের ৮১তম অধিবেশনে ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা ঝিনাইদহের শৈলকূপায় সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রেক্ষাপট: জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঝালকাঠিতে সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীদের মেধাবৃত্তির চেক বিতরণ  

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ৬ জুলাই, ২০২৬
0-3840x2160-0-0-{}-0-12#bokehtype:0#;illum:5 scene:29 humanIn:5;

ঝালকাঠির সরকারি শিশু পরিবারের ছয় মেধাবী শিক্ষার্থীকে মোট ১ লাখ ৩৬ হাজার টাকার মেধাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। আজ দুপুরে সরকারি শিশু পরিবারের সভাকক্ষে আয়োজিত অভিভাবক সমাবেশে এ চেক বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে উচ্চতর পড়াশোনার জন্য তিন শিক্ষার্থীর প্রত্যেককে ৩০ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকার এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের তিন শিক্ষার্থীর প্রত্যেককে ১২ হাজার টাকা করে মোট ৩৬ হাজার টাকার মেধাবৃত্তির চেক তুলে দেওয়া হয়।

ঝালকাঠি সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আল মামুন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর, বরিশাল বিভাগের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন এবং ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার।

এ সময় সরকারি শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক খান মো. জসীম উদ্দীন, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মিজান সালাহউদ্দিন, অভিভাবক মো. বাবুল হোসেন এবং শিশু পরিবারের নিবাসী মেহেদী হাসান সজল বক্তব্য দেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনাকে বিকশিত করতে শিক্ষা সহায়তার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। তারা সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় এগিয়ে যেতে আন্তরিকভাবে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun