1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেক্ষাপট: আধুনিকায়ন হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, বছরে তেল শোধন হবে ৪৫ লাখ টন অরাজকতা উসকে দিচ্ছে কি না গুপ্তরা, প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী অধিকার আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: সীতাকুণ্ডে জামায়াত আমির যুক্তরাষ্ট্রে লেবার ডের ছুটিতে পেট্রোলের দাম রেকর্ড ছাড়ানোর আশঙ্কা বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বিদ্যুৎ থাকলেও সাধারণ মানুষ বঞ্চিত: শফিকুর রহমান দাবি না মানলে এক দফার আন্দোলনে সরকার পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী সামরিক আধুনিকায়নে চীনের দিকে ঝুঁকছে বাংলাদেশ: জে-টেন সিই যুদ্ধবিমান ও কৌশলগত সক্ষমতা বিশ্লেষণ জাতিসংঘের ৮১তম অধিবেশনে ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা ঝিনাইদহের শৈলকূপায় সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রেক্ষাপট: জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দিনাজপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ৬ জুলাই, ২০২৬

দিনাজপুর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার রাতে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সুষ্ঠু ও সফলভাবে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা আয়োজনের লক্ষ্যে জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির উদ্যোগে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা।

জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি বলেন, প্রধানমন্ত্রী তার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি আগামী ৫ বছরে দেশে ৫ কোটি বৃক্ষরোপণ সফলভাবে বাস্তবায়ন করবেন। ওই কর্মসূচির আলোকে আমরা দিনাজপুরে সফলভাবে বৃক্ষরোপণ অভিযান বাস্তবায়ন করবো। এ জন্য বন বিভাগকে তাদের বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলা সফলভাবে বাস্তবায়ন করতে হবে। বৃক্ষ মেলা বাস্তবায়নে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনসহ সকল সরকারি ও বেসরকারি দপ্তরের সাথে আমি এই আসনের সংসদ সদস্য হিসাবে এক যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে একমত পোষণ করছি। বৃক্ষ মেলায় আগত জনগণ প্রত্যেকে যেন কম পক্ষে ৩/৫ টি ফলদ, বনজ ও ওষুধি বৃক্ষের চারা ক্রয় করে নিয়ে যায়, সে বিষয়ে আগত জনসাধারণের মধ্যে আগ্রহ সৃষ্টির  চেষ্টা করবো বলে তিনি ঘোষণা দেন।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং একটি সবুজ ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ গ্রহণের আহ্বান জানান।

দিনাজপুর জেলা বন বিভাগের কর্মকর্তা ফাহিম মাসউদ বলেন, সভায় আগামী ১৫ জুলাই থেকে ১৫ দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মেলায় আগত নার্সারিগুলো স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করবে। যেসব নার্সারিতে বিভিন্ন রকমের চারা থাকবে তারা বেশি বিক্রি করতে পারবেন। তাদের বন বিভাগ তথা মেলা কমিটির পক্ষ থেকে সনদ প্রদানসহ পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun