1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক ও ডা. জুবাইদা রহমান গণমাধ্যম সমাজের আয়না, নিরপেক্ষতা বজায় রাখা জরুরি: এমপি মোশাররফ পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল মহড়া গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, হারের দায় নিলেন লিটন সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণসহ বিমান কর্মী আটক আমরা এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর

রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান মালিক সমিতি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ৬ জুলাই, ২০২৬

জেলা শহরে রেজিস্ট্রেশন বিহীন অবৈধ অটোরিকশা চলাচল বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন অটোরিকশা চালক ও মালিক সমিতি। আজ সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলার অটোরিকশা চালক ও মালিকদের আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশে তারা এ দাবি জানান।  

মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন জেলা অটোরিকশা মালিক সমিতির সভাপতি আলী বাবর। 

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা অটোরিকশা চালক সমিতির সভাপতি মো. আবুল কালাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল মিয়া, অর্থ সম্পাদক অজিত দে এবং চালক মো.রনি।

সমাবেশে বক্তারা বলেন, পর্যটন শহর রাঙামাটি একটি ছোট শহর। বর্তমানে শহরে প্রায় ১ হাজার ৪০০ নিবন্ধিত অটোরিকশা চলাচল করছে। এতেই চালকদের আয় কমে গেছে এবং অনেকের পক্ষে পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। এরমধ্যে রেজিস্ট্রেশন ও রুট পারমিটবিহীন আরও প্রায় ৩০০ থেকে ৪০০ অটোরিকশা অবৈধভাবে চলাচল করছে। যা বৈধ চালকদের জীবিকা হুমকির মুখে ফেলেছে। তাই অবৈধ রেজিস্ট্রেশন ও রুট পারমিটবিহীন অটোরিক্সা বন্ধে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

তারা জেলা প্রশাসনকে অতি দ্রুত এ সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun