1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম

গাজীপুরের শ্রীপুরে ইউনিয়নকে সন্ত্রাস চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ

কাওসার আহমেদ, গাজীপুর।
  • প্রকাশ : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন পরিষদকে, সন্ত্রাস চাঁদাবাজ ও মাদকমুক্ত ইউনিয়ন উপহার দিতে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট একেএম আব্দুল হাই স্বপন। শুক্রবার (২ অক্টোবর) বিকালে কাওরাইদ বাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে লিফলেট বিতরণ করে দোয়া ও সমর্থন চান।চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই স্বপন বলেন, কাওরাইদ ইউনিয়নটি মাদক আর সন্ত্রাসের রামরাজত্ব। ইতিমধ্যে ইউনিয়নকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে তিনি কাজ শুরু করেছেন। তিনি চেয়ারম্যান হতে পারলে কাওরাইদ ইউনিয়নে কোন ধরনের সন্ত্রাসী চাঁদাবাজ ও মাদক কারবারিকে নির্মূল করা হবে।এসময় উপস্থিত ছিলেন, কাওরাইদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো. জাকির হোসেন খোকা, আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম তপন, সদস্য মো. রফিকুল ইসলাম প্রমুখ। এসময় বিভিন্ন বয়সী কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun