1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে বন্যা ও ভূমিধসে ১৬২ জনের মৃত্যু: আমগাছ আঁকড়ে বেঁচে ফিরলেন যুবক নেপালে বন্যা ও ভূমিধস: আমগাছ আঁকড়ে প্রাণ বাঁচালেন নির্মাণশ্রমিক বিবেক সবুজবাগে তরুণী নিহতের ঘটনায় আদালতে দুই আসামির স্বীকারোক্তি হেলিকপ্টার ইঞ্জিন তৈরিতে ফ্রান্সের সাথে বড় চুক্তিতে ভারত, নাম রাখা হলো ‘অরাবল্লী রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬: বিশ্বমঞ্চে কাতারের পুলিশ একাডেমির চৌকস প্রদর্শন নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক নেপাল-তিব্বত সীমান্তে বন্যা ও ভূমিধস: ৩১ জনের মৃত্যু, নিখোঁজ শত শত পর্যটক নেত্রকোনার দুর্গাপুরে অটোরিকশায় লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক আশুলিয়ায় শিশু নিখোঁজের ঘটনায় গ্রেপ্তার সাইফুল: নেপথ্যে ছিল ব্যক্তিগত আক্রোশ ময়মনসিংহে জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন সংসদ সদস্য

কারিগরি বোর্ডের প্রশ্ন প্রণয়ন ও মডারেশনে শিক্ষকদের আবেদন আহ্বান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ৬ জুলাই, ২০২৬

দেশের কারিগরি স্তরে জাতীয় দক্ষতামান বেসিক ট্রেড কোর্স (৩৬০ ঘণ্টা মেয়াদি) এবং অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স পরীক্ষা-২০২৬ এর প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনে আগ্রহী শিক্ষকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

আজ সোমবার কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অনুমোদিত ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন শিক্ষাক্রমের প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন ও ব্যবস্থাপনা নির্দেশিকা-২০২৪’ অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়নকারী ও মডারেটর মনোনয়নের এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পলিটেকনিক, টিএসসি এবং অন্যান্য সরকারি, বেসরকারি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট আগ্রহী শিক্ষকগণকে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে নির্দিষ্ট গুগল ফরম লিংকের (https://forms.gle/h8cmmEW9noKHPmEx9) মাধ্যমে আবেদন ও তথ্য জমা দিতে হবে। এ প্রক্রিয়ায় ই-মেইল বা হার্ডকপির মাধ্যমে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun