1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
এমআরপি যুগের ইতি: ডিসেম্বরের মধ্যে শতভাগ ই-পাসপোর্ট সেবার লক্ষ্য সরকারের গভীর সমুদ্রে নতুন এলএনজি টার্মিনাল ও ২৬ ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের উদ্যোগ উন্নয়ন প্রকল্পের ব্যয় ও মেয়াদ বৃদ্ধি রোধে কঠোর অবস্থানে সরকার মায়ের চেয়ে আপন কেউ নেই, মায়ের জন্য দোয়া চাইলেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন আয়কর রিটার্নে ভুল মানেই কর ফাঁকি নয়: জরিমানা আরোপে এনবিআরের নতুন নির্দেশনা দুই সরকারি প্রতিষ্ঠানে ৮৪ জনকে নিয়োগের জন্য পিএসসির সাময়িক মনোনয়ন নির্ঘুম রাতের কাব্যময় মুহূর্ত: এক দীর্ঘ কবিতার মুগ্ধতা ও ক্লান্তি শাহজালাল বিমানবন্দরে গার্মেন্টস ফেব্রিকের আড়ালে ১,৬৫৫টি দামি মোবাইল জব্দ পরিবেশদূষণ রোধে কঠোর অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর: পলিথিন ও প্লাস্টিক ব্যবহারে জিরো টলারেন্স মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়াল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার

আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ৮ জুলাই, ২০২৬

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ২২ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার মাধবখালী বিওপির আওতাধীন মাধবখালী গ্রামের একটি বাঁশবাগানের ভেতর থেকে আসামীবিহীন অবস্থায় এই আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

বুধবার সকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বেসামরিক সোর্সের তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন মাধবখালী বিওপির একদল বিজিবি হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে একজন অজ্ঞাত চোরাকারবারিকে ধাওয়া করে। বিজিবির ধাওয়ায় উক্ত চোরাকারবারি সীমান্ত পিলার ৭০/৬-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের জসিম উদ্দিনের বাঁশবাগানের মধ্যে একটি প্লাস্টিকের নেটের বস্তা ফেলে ভারতের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় জনগণের উপস্থিতিতে উক্ত নেটের বস্তা খোলা হয় এবং বস্তার ভিতরে ২২ বোতল এসকাফ সিরাপের মধ্যে পলথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় একটি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি পাওয়া যায়।উদ্ধারকৃত আলামতসমূহ জীবননগর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun