1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা বস্তু মিলল গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে গাজীপুরে সাবেক মন্ত্রীর বাড়িতে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে গাজীপুরে সাউন্ড গ্রেনেডের আঘাতে সাংবাদিক গুরুতর আহত মানিকগঞ্জে ত্রুটিপূর্ণ যানবাহন আটকে ৯তম বারের মতো বিশেষ স্বীকৃতি পেলেন এটিএসআই শাহাদাত হোসেন বিক্ষোভ-অবরোধে অচল গাজীপুরের শিল্পাঞ্চল, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩০ কারখানা গাজীপুরে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ দাঁড়িয়ে থাকা ট্রেনের চালককে কুপিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনতাই গাজীপুর জেলা যুবদলের নতুন নেতৃত্বে পলাশ-তাহের-জাহাঙ্গীর দাবি আদায়ে আন্দোলন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবরুদ্ধ উপাচার্য গাজীপুরে আবারও শ্রমিক অসন্তোষ

ঝিনাইদহে ৪ হাজার কৃষকের মাঝে বিনা  মূল্যে সার ওবীজ বিতরণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ৮ জুলাই, ২০২৬

গ্রীষ্মকালীন শাক-সবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও উন্নতজাতের বীজ বিতরণ করা হয়েছে।

খরিপ-২ মৌসুমে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে আজ এসব সার ও বীজ বিতরণ করা হয়।

বুধবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা কৃষি অফিস চত্বরে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান প্রধান অতিথি হিসেবে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সদর উপজেলা কৃষি অফিস জানিয়েছে, চলতি খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন শাক-সবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব সার ও সবজির বীজ বিতরণ করা হয়েছে। সদর উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ৪ হাজার কৃষকের মাঝে এসব সার ও বীজ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে জনপ্রতি ৭ প্রকারের সবজি বীজ, ১৫ কেজি ডিএপি সার ও ১৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun