1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাকেও লোডশেডিংমুক্ত রাখার পরিকল্পনা থেকে সরে আসছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা শেখ হাসিনাকে ধরে আনতে চাই, মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ উর রহমান প্রথমবারের মতো দেশের আটটি বিভাগীয় শহরেই হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে আফগানিস্তানের পূর্ণাঙ্গ সিরিজ পাকিস্তান ক্রিকেটের বিশৃঙ্খলা ও আকিব জাভেদের ভূমিকা নিয়ে বিস্ফোরক জেসন গিলেস্পি সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেটের ৪ প্রবাসীর মৃত্যু বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কেনায় স্বচ্ছতা নিয়ে আইনি নোটিস ২০৩০ বিশ্বকাপ: নিরাপত্তা ব্যবস্থা জোরদারে স্পেনের সাথে কাতারের নতুন চুক্তি বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অদূরদর্শিতাকে দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর: গঙ্গার পানিবণ্টন চুক্তির নবায়ন নিয়ে জোর তৎপরতা

‎গাজীপুর  কাশিমপুরে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

‎ মহিদুল ইসলাম মিলটন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

‎গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ৪ নং ওয়ার্ড সারদাগঞ্জ এলাকায় পুকুরে ডুবে মাহিম রিয়াদ (১১) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

‎শনিবার (১৫ আগস্ট) বেলা আনুমানিক ১১টা ১৫ মিনিটের দিকে সারাবো কোচপাড়া সাকিনস্থ সেনাকল্যাণ পুকুরে এ ঘটনাটি ঘটে।
‎নিহত মাহিম রিয়াদ কাশিমপুর থানার সারদাগঞ্জ আয়নাল মার্কেট এলাকার বাসিন্দা। তার বাবা ফরহাদ হোসেন ও মা রেশমা। মাহিম সারদাগঞ্জ আয়নাল মার্কেট এবি সিদ্দিক আল ফালহা ইসলামি দারুল উলুম মাদ্রাসার সপ্তম  শ্রেণির শিক্ষার্থী ছিল।


‎নিহতের পরিবারের কথা বললে জানায়, মাদ্রাসার পরীক্ষা শেষে মাহিম দুপুরের আগে বাসায় ফিরে আসে। পরে বন্ধুদের সঙ্গে গোসল করার জন্য স্থানীয় সেনাকল্যাণ পুকুরে যায়। সেখানে গোসলের একপর্যায়ে সাঁতার না জানায় পানিতে ডুবে যায়।

‎এ সময় তার সঙ্গে থাকা বন্ধুরা তাকে পানি থেকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে মাহিমকে পুকুর থেকে উদ্ধার করেন। এরপর তাকে দ্রুত বিগবস গার্মেন্টসের সামনে একটি ফার্মেসিতে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে  তাকে মৃত ঘোষণা করেন।


‎এ বিষয়ে কাশিমপুর থানার পুলিশ জানায়, পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পুলিশের ভাষ্য, প্রাথমিকভাবে পানিতে ডুবে ওই ছাত্রের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।


Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun