1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
রাজধানীর গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩ ওপেনএআইয়ের ভেতরে এআই এজেন্টদের গোপন জোট, সিস্টেম নিয়ন্ত্রণে নজিরবিহীন তৎপরতা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নতুন কমিটি নিয়ে ক্ষোভ, পদবঞ্চিতদের বিক্ষোভ গুগল ম্যাপে লেক অন্টারিওকে ‘লেক আমেরিকা’ হিসেবে দেখাচ্ছে ট্রাম্প প্রশাসনের নির্দেশনায় ভবিষ্যতের চাকরির বাজারে টিকে থাকতে তরুণদের যে দক্ষতাগুলো অর্জন জরুরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির লখনৌ থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর ফ্লাইটে বোমাতঙ্ক, চিরকুট ঘিরে চাঞ্চল্য ‎গাজীপুর কাশিমপুরে  চোর ধরতে গিয়ে পুলিশের নামে উল্টো অভিযোগ। কাতারের সুক ওয়াকিফে বাজপাখির বেচাকেনা তুঙ্গে, বিক্রি বেড়েছে ৬০ শতাংশ ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা ২০২৬: কারা সুবিধা পাবেন না, জেনে নিন বিস্তারিত

রাজধানীর গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

রাজধানীর গেন্ডারিয়ার মুন্সিরটেক এলাকায় রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। একটি অফিসের কাছাকাছি এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তারা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন- স্থানীয় চা দোকানি আলমগীর (৩৩), পথচারী সিয়াম (১৮) এবং আশা আক্তার (২০)। আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে জানা গেছে, সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের কপালে এবং আশা আক্তারের ডান পায়ের রানে গুলি লেগেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, সিয়াম যাত্রাবাড়ীর একটি হোটেলে কাজ করেন এবং সন্ধ্যায় মুন্সিরটেকে তার ফুফার চায়ের দোকানে গিয়েছিলেন। সেখানে হঠাৎ মারামারি ও গোলাগুলি শুরু হলে তিনি দোকানের শাটার বন্ধ করার সময় গুলিবিদ্ধ হন। অন্যদিকে, চা দোকানি আলমগীরের স্ত্রী জান্নাতি আক্তার জানান, দোকানের সামনে গোলাগুলি শুরু হলে আলমগীর ভেতরেই ছিলেন, সেখানেই তার কপালে গুলি লাগে। এছাড়া আশা আক্তার জানান, তিনি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ মারামারির মধ্যে পড়ে যান এবং গুলিবিদ্ধ হন। তবে কারা এই হামলার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত তিনজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun