1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী: দীপ্ত টিভিতে সাত দিনব্যাপী চলচ্চিত্র উৎসব প্রিয়জন হারানোর শোক ও পিটিএসডির অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন কেট বেকিনসেল নেপালে বন্যা ও হিমবাহ ধস: দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানো নিয়ে সংকটে জাতিসংঘ ডিজিটাল সুরক্ষা ও বাজার প্রতিযোগিতা নিশ্চিতে নতুন আইনের খসড়া অনুমোদন কাতারের দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন হামলায় ইরানের তিন পাইলট নিহত: তেহরানের দাবি সিরাজগঞ্জ আদালতে হাজতখানা থেকে লাফিয়ে পালানোর ঘটনায় চাঞ্চল্য ওয়াসিম আকরামের শিষ্য ইরফান পাঠান এখন পাকিস্তানকে নিয়ে কেন এত সরব? ৫ সেপ্টেম্বরের লংমার্চ: গাড়ির সংখ্যা কমিয়ে ১ হাজারে নামাল ১১ দলীয় ঐক্য

সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী: দীপ্ত টিভিতে সাত দিনব্যাপী চলচ্চিত্র উৎসব

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ উদ্যোগ নিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি। প্রয়াত এই কিংবদন্তি অভিনেতার স্মরণে আগামী ৫ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহজুড়ে প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিটে তার অভিনীত সাতটি জনপ্রিয় চলচ্চিত্র প্রচার করা হবে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান বাংলা চলচ্চিত্রের এই আইকন। স্বল্প সময়ের ক্যারিয়ারে মাত্র ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেই তিনি দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন। মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও তার অভিনীত সিনেমা ও গানগুলোর আবেদন আজও অম্লান। সালমান শাহর সৃষ্টি ও স্মৃতিকে ভক্তদের মাঝে উদ্যাপনের লক্ষ্যেই চ্যানেলটি এই বিশেষ সম্প্রচারের আয়োজন করেছে।

সপ্তাহব্যাপী চলচ্চিত্র প্রচারের সময়সূচি

  • ৫ সেপ্টেম্বর: বিচার হবে (পরিচালক: শাহ আলম কিরণ); অভিনয়ে সালমান শাহ, শাবনূর, রাইসুল ইসলাম আসাদ, ডলি জহুর ও হুমায়ুন ফরীদি।
  • ৬ সেপ্টেম্বর: স্বপ্নের ঠিকানা (পরিচালক: এম এ খালেদ); অভিনয়ে সালমান শাহ, শাবনূর, সোনিয়া, রাজীব, ডলি জহুর ও আবুল হায়াত।
  • ৭ সেপ্টেম্বর: আনন্দ অশ্রু (পরিচালক: শিবলি সাদিক); অভিনয়ে সালমান শাহ, শাবনূর, কাঞ্চি, ডলি জহুর ও হুমায়ুন ফরীদি।
  • ৮ সেপ্টেম্বর: এই ঘর এই সংসার (পরিচালক: মালেক আফসারী); অভিনয়ে সালমান শাহ, বৃষ্টি, রোজী আফসারী, বুলবুল আহমেদ, আলীরাজ ও তমালিকা কর্মকার।
  • ৯ সেপ্টেম্বর: জীবন সংসার (পরিচালক: জাকির হোসেন রাজু); অভিনয়ে সালমান শাহ, শাবনূর, ফারুক, ববিতা ও গোলাম মুস্তাফা।
  • ১০ সেপ্টেম্বর: প্রেম পিয়াসী (পরিচালক: রেজা হাসমত); অভিনয়ে সালমান শাহ, শাবনূর, আনোয়ারা, রাজীব ও মিশা সওদাগর।
  • ১১ সেপ্টেম্বর: স্বপ্নের পৃথিবী (পরিচালক: বাদল খন্দকার); অভিনয়ে সালমান শাহ, শাবনূর, রাজীব, ববিতা ও রাইসুল ইসলাম আসাদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun