1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল আলজেরিয়ার আকাশসীমায় আমিরাতের সব বিমানের প্রবেশ নিষিদ্ধ, বিপাকে এমিরেটস-ইতিহাদ সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া প্রেক্ষাপট: ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ সিএমএইচে চিকিৎসাধীন আহত সেনাকর্মকর্তাকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী নাইন-ইলেভেনের ২৫ বছর: যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ বিপর্যয় ডেকে এনেছে, মন্তব্য করবিনের বার্সেলোনার ফুটবল এখন ‘ভীতিকর’, মুগ্ধ ফ্যাব্রেগাস চট্টগ্রামে শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে শ্রমিকের প্রাণহানি রাজধানীর লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় উদ্ধার হলো নিথর দেহ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক কার্যক্রম

সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল

আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার।
  • প্রকাশ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

জীবননগর প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য ও দৈনিক নবচিত্রের জীবননগর উপজেলা প্রতিনিধি চাষী রমজানের রোগমুক্তি কামনায় এবং সাংবাদিক আনোয়ারুল কবীর, আবু সায়েম, লিলুফা ইয়াসমিন রানী, মারুফ মালেক ও বিক্রয় প্রতিনিধি রমজান আলীসহ প্রয়াত সকল সাংবাদিকের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জীবননগর প্রেসক্লাবে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল ওয়াদুদ। জীবননগর প্রেসক্লাবের সহসভাপতি শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিপন হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ-সম্পাদক জাহিদুল ইসলাম কাজল, দপ্তর সম্পাদক আমিনুর রহমান নয়ন, সমাজকল্যাণ সম্পাদক মনিরুজ্জামান রিপন। এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য আসিম সাঈদ, ফেরদৌস ওয়াহিদ, আলামিন মোল্লা, ওমর ফারুক ও সজীব হোসেন। উল্লেখ্য, ক্যান্সারে আক্রান্ত সাংবাদিক চাষী রমজান দীর্ঘদিন ধরেই অসুস্থ। কয়েকদিন আগে তিনি কেমোথেরাপি নিয়েছেন। এরইমধ্যে নতুন করে তার হার্টে ব্লক ধরা পড়েছে। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun