1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম
আলজেরিয়ার আকাশসীমায় আমিরাতের সব বিমানের প্রবেশ নিষিদ্ধ, বিপাকে এমিরেটস-ইতিহাদ সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া প্রেক্ষাপট: ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ সিএমএইচে চিকিৎসাধীন আহত সেনাকর্মকর্তাকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী নাইন-ইলেভেনের ২৫ বছর: যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ বিপর্যয় ডেকে এনেছে, মন্তব্য করবিনের বার্সেলোনার ফুটবল এখন ‘ভীতিকর’, মুগ্ধ ফ্যাব্রেগাস চট্টগ্রামে শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে শ্রমিকের প্রাণহানি রাজধানীর লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় উদ্ধার হলো নিথর দেহ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক কার্যক্রম প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ

প্রেক্ষাপট: ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) বর্তমানে সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন পরবর্তী এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সরকারদলীয় অন্যান্য হুইপরাও উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার সংসদের নয় কার্যদিবসের এই অধিবেশন সমাপ্ত হয়েছে।

চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের চুক্তির আওতায় বন্ধুরাষ্ট্রের জাহাজ চলাচল এবং সংশ্লিষ্ট চুক্তি বাতিলের সম্ভাবনা নিয়ে করা এক প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, ভারতের সঙ্গে করা সব চুক্তি ও সমঝোতা স্মারকই পর্যালোচনার আওতায় রয়েছে। এই পর্যালোচনার ফলাফল খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

অধিবেশনের কার্যক্রম সম্পর্কে তিনি জানান, নয় কার্যদিবসের এই অধিবেশনে মোট ছয়টি বিল উত্থাপন ও পাস হয়েছে। এছাড়া বিভিন্ন বিধিতে মোট ১ হাজার ৬৭৮টি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, যার মধ্যে প্রধানমন্ত্রী নিজে ১৫টি প্রশ্নের জবাব দিয়েছেন। সংবিধানের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর সংসদের অধিবেশন বসার যে ধারাবাহিকতা রয়েছে, সেই নিয়ম মেনেই তৃতীয় অধিবেশন সম্পন্ন হয়েছে এবং আগামী অধিবেশনও একই ধারায় অনুষ্ঠিত হবে বলে তিনি উল্লেখ করেন।

ব্যাংক রেজোল্যুশন আইনে ১৮(ক) ধারা যুক্ত করা এবং পরবর্তীতে সমালোচনার মুখে তা বাদ দিয়ে বিল পাসের বিষয়ে জানতে চাইলে চিফ হুইপ বলেন, বিষয়গুলোকে একসঙ্গে মিলিয়ে দেখা সমীচীন হবে না। তিনি আরও বলেন, সরকার দেশের আর্থিক অবস্থান শক্তিশালী করার লক্ষ্যেই ওই উদ্যোগ নিয়েছিল। পরবর্তীতে কেউ আগ্রহ না দেখানোয় সেই ধারাটি বাতিল করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun