চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন নেহালপুর ইউনিয়নের দোস্ত গ্রামে দরবেশ ওমর চাঁদের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে দরবেশ ওমর চাঁদের রওজা শরীফে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাবেক ইউপি সদস্য আবু সাহেব মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানা বিএনপির সহ-সভাপতি হারেজ আলী শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আলম যুদ্ধ, চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম বিলু, দর্শনা থানা যুবদলের সদস্য সচিব সাজেদুর রহমান মিলন, বেগমপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কৃষক দলের সভাপতি হযরত আলী ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মীর অনিক। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দরবেশ ওমর চাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেহালপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজির ইসলাম।