1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারত-চীন সম্পর্কের টানাপড়েন কাটাতে মোদি-শি বৈঠকের বার্তা বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী ইয়েমেনের পরিবর্তিত পরিস্থিতি ও লোহিত সাগরের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ স্মৃতির পাতায় রাঢ়ীখালের হোসেন স্যার: এক শিক্ষক ও তাঁর ছাত্র হুমায়ুন আজাদ নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে চারজন নিখোঁজ ভুয়া সার্টিফিকেটে করছেন সাংবাদিকতা, প্রশ্নবিদ্ধ হচ্ছে মূলধারার গণমাধ্যম দর্শনায় দরবেশ ওমর চাঁদের ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল আলজেরিয়ার আকাশসীমায় আমিরাতের সব বিমানের প্রবেশ নিষিদ্ধ, বিপাকে এমিরেটস-ইতিহাদ

দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করা হয়। ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শিরোনামের এই কার্যক্রম আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গত মঙ্গলবার পর্যন্ত সারা দেশে মোট ৪৫ হাজার ৪৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩০ জনের মৃত্যু হয়েছে এবং বর্তমানে ৩ হাজার ২১৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি বিবেচনায় স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে প্রধানমন্ত্রী যৌথ বৈঠক করেছেন।

প্রতিমন্ত্রী আরও জানান, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাস ডেঙ্গুর জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় হিসেবে চিহ্নিত হয়েছে। বর্তমানে আক্রান্তের যে হার, আগামী তিন মাসে তা দ্বিগুণ হওয়ার আশঙ্কা রয়েছে। এই ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রী এই বিশেষ জাতীয় কর্মসূচি ঘোষণা করেছেন।

কর্মসূচির অংশ হিসেবে প্রতি সপ্তাহের শনিবার সারা দেশে সরকারি উদ্যোগে জাতীয়ভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া, সিটি করপোরেশন ও পৌরসভাগুলো তাদের নিজ নিজ এলাকায় প্রতিদিন নিয়মিতভাবে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun